,

কুষ্টিয়ায় একসঙ্গে পাঁচ সন্তান প্রসব!

news-image

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টি ইউনিয়নের পান্টি এলাকার এক গৃহবধূ সাদিয়া খাতুন (২৪) একসঙ্গে ৫টি সন্তানের জন্ম দিয়েছেন। পাঁচ শিশুর মধ্যে একটি ছেলে ও চারটি মেয়ে।

ওই নারী এবারই প্রথম সন্তান জন্ম দিলেন। মা সাদিয়া খাতুন সুস্থ রয়েছেন। তবে বাচ্চাগুলোর ওজন কম হওয়ায় তারা স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

মঙ্গলবার সকাল ১০টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারির মাধ্যমে পাঁচ সন্তান প্রসব করেন ওই গৃহবধূ।

সাদিয়া খাতুন কুমারখালী উপজেলার পান্টি ইউনিয়নের পান্টি এলাকার সোহেল রানার স্ত্রী।

সোহেল রানা জানান, সোমবার রাতে সাদিয়াকে হাসপাতালে নিয়ে যান। পরে সকালে তিনি পাঁচটি সন্তান প্রসব করেন। পাঁচ সন্তানের মধ্যে ৪জন মেয়ে ও একটা ছেলে। তবে গর্ভ ধারনের ৬মাসের মাথায় এ সন্তানগুলো প্রসব করায় বাচ্চাগুলোর ওজন কম।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আশরাফুল আলম জানান, একসঙ্গে ৫সন্তানের জন্ম বিরল ঘটনা। শিশুগুলোর ওজন এবং শারীরিক পূর্ণতা আসেনি। এদের ওজন ৫শ থেকে ৬শ গ্রামের মধ্যে। তাদের স্বাস্থ্য ঝুঁকি থাকায় আমরা চেষ্টা করছি সুস্থ করতে। বর্তমানে তারা কুষ্টিয়া জেনারেল হাসপাতালের নবজাতক ওয়ার্ডে ভর্তি আছে। ঢাকায় উন্নত চিকিৎসার জন্য আমরা পরামর্শ দিয়েছি। তবে ওই প্রসূতি সুস্থ রয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়