,

ডিসেম্বরেই বিয়ে করছেন সুশান্তের প্রেমিকা

news-image

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে এখনও ভুলতে পারেননি অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে। সুশান্তের মৃত্যুর পর দিশেহারা হয়ে গিয়েছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় নানা পোস্টে অঙ্কিতা বার বার ফিরে গিয়েছিলেন সুশান্তের স্মৃতিচারণায়। ঠিক এই সময় অঙ্কিতা পাশে পেয়েছিলেন তার বর্তমান প্রেমিক ভিকি জৈনকে। শক্ত খুঁটির মতো ভিকি আগলে রেখেছিলেন অঙ্কিতাকে। ধীরে ধীরে স্বাভাবিক হয়েছেন তিনি।

প্রাক্তন প্রেমিককে নিয়ে প্রেমিকাকে অঘাত না করে, কষ্টের দিনে প্রেমিকার পাশে দাঁড়িয়েছিলেন ভিকি। আর তাই তো অঙ্কিতা ও ভিকি নিজেদের প্রেমকে আরও জোরদার করার জন্য এবার জীবনের নতুন অধ্য়ায় শুরু করতে চলেছেন।

শোনা যাচ্ছে, ডিসেম্বরের ১২, ১৩ ও ১৪ ডিসেম্বর নানা জমকালো অনুষ্ঠানের মধ্য়ে দিয়ে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন অঙ্কিতা ও ভিকি। ইতিমধ্যেই তৈরি হয়েছে অতিথিদের তালিকা। বিবাহবাসরও ঠিক হয়ে গিয়েছে। জানা গিয়েছে, মুম্বাইয়ের এক পাঁচতারা হোটেলেই বিয়ে করতে চলেছেন ভিকি ও অঙ্কিতা।

অঙ্কিতার সঙ্গে প্রায় সাড়ে তিন বছরের প্রেমের সম্পর্ক ভিকি জৈনের। সম্প্রতি তাদের একটি চুম্বনের ছবিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। তবে বিয়ে নিয়ে এখনও পর্যন্ত কোনওরকম মন্তব্য় করেননি ভিকি ও অঙ্কিতা। তবে তাদের কাছের বন্ধুরা কিন্তু ইতমধ্য়েই সিলমোহর দিয়েছেন এই বিয়ের খবরে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য