,

নির্বাচন কমিশন নিয়ে বিএনপির কোনো আগ্রহ নেই: ফখরুল

news-image

ঠাকুরগাঁও প্রতিনিধি : নির্বাচন কমিশন নিয়ে বিএনপির কোন আগ্রহ নেই উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাটা এখন এই সরকারের হাতে পরে বিনষ্ট হয়ে গেছে। নির্বাচনকালীন সময়ে একটি নিরপেক্ষ সরকার না থাকলে নির্বাচন কমিশন কোনকিছু করতে পারে না। সে কারণে আমরা বিগত নির্বাচনগুলো বর্জন করেছি, নির্বাচন কমিশনকে সার্চ কমিটিতে আমাদের মতামত দিয়েছি কিন্তু এই সরকার কোন কিছু গ্রহণ করে নাই। সে কারণে আমাদের পুরাতন দাবি নির্বাচনকালীন সময়ে একটি তত্বাবধায়ক নিরপেক্ষ সরকার থাকতে হবে।

মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও শহরের কালিবাড়ি নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে তিনি আরও বলেন, উনাকে নিজের চেহেরা এবং দলের চেহেরা আয়নায় দেখা উচিৎ। তারা সম্পূর্ণভাবে জনগণের সঙ্গে প্রতারনা করে আগের রাতে নির্বাচন করে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে জোর করে ক্ষমতা দখল করে বসে আছে।

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে মির্জা ফখরুল বলেন, স্থানীয় সরকার নির্বাচন আমরা প্রথম থেকেই দলগতভাবে করার বিপক্ষে ছিলাম। স্থানীয় পর্যায়ে দলীয় মার্কা দিয়ে নির্বাচন করতে গেলে গ্রামীণ যে রাজনীতি এটা পুরোপুরি ভাবে বিভক্ত হয়ে যায়। আমাদের দলের যারা স্বতন্ত্র নির্বাচন করছে সেখানে আমাদের কোন বাধা থাকবে না।

এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি আল মামুন আলম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফয়সাল আমিন, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফসহ বিএনপির অঙ্গ-সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য