,

ডিসেম্বরে ভারত সফরে আসছেন পুতিন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আগামী ডিসেম্বরে ভারত সফরে আসছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয়, পুতিনের নেতৃত্বে একটি টিম নয়া দিল্লিতে আসবে। এ সময় দুই দেশের প্রতিনিধিদের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে। খবর দ্য ইকোনোমিক টাইমসের।

বৈঠকে সমর, প্রযুক্তিসহ নানা বিষয়ে আলোচনার কথা রয়েছে। আগামী এক দশকে তাদের পারস্পারিক সামরিক সহযোগিতা বৃদ্ধিতে দুই সরকারের কর্ম পরিকল্পনা নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে।

পুতিনের সফর নিশ্চিত করেছেন মস্কোতে নিযুক্ত বিদায়ী ভারতীয় রাষ্ট্রদূত ডিভি ভেনকেটেস ভারমা। তিনি বলেন, গত বছর এ বৈঠক হওয়ার কথা ছিল। করোনার কারণে তা হয়নি।

এদিকে বাল্টিক সাগরে পশ্চিমা জোট ন্যাটোর সামরিক তৎপরতা বাড়ানোর জেরে তার সরকারের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে একটি বৈঠক করেছেন রুশ প্রেসিডেন্ট পুতিন।

মঙ্গলবার এ বৈঠকে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা জোটের বিরুদ্ধে সীমান্তে দ্রুত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের নির্দেশ দেন তিনি। এ সময় তিনি কৃষ্ণ সাগরে মার্কিন নৌবাহিনীর সামরিক মহড়ার কঠোর সমালোচনা করেন।

পুতিন বলেন, বাল্টিক অঞ্চলে ন্যাটোর সামরিক তৎপরতা কোনোভাবেই সহ্য করা হবে না। এ নিয়ে পর্যটন শহর সোচিতে সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে রুদ্ধদার বৈঠক করেছেন পুতিন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য