,

পদ্মা সেতু: মূল সেতুর ৯৫ শতাংশ কাজ শেষ

news-image

নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু প্রকল্পের সার্বিক কাজ গত রোববার (৩১ অক্টোবর) পর্যন্ত এগিয়েছে ৮৮ দশমিক ৭৫ শতাংশ। আর মূল সেতুর কাজের অগ্রগতি ৯৫ শতাংশ। সেই হিসাবে মূল সেতুর মাত্র ৫ শতাংশ কাজ বাকি রয়েছে। মূল সেতুর কাজের চুক্তিমূল্য প্রায় ১২ হাজার ৪৯৪ কোটি টাকা। যার মধ্যে চলতি বছরের ৩১ অক্টোবর পর্যন্ত ব্যয় হয়েছে প্রায় ১১ হাজার ৪০৪ কোটি ৮৮ লাখ টাকা।

সোমবার সন্ধ্যায় পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মো. আবদুল কাদের এ তথ্য জানান।

সেতুর প্রকৌশল বিভাগ সূত্রে জানা যায়, পদ্মা সেতু প্রকল্পের সর্বমোট বাজেট ৩০ হাজার ১৯১ কোটি ৩৯ লাখ টাকা। যার মধ্যে গত অক্টোবর মাস পর্যন্ত ব্যয় হয়েছে ২৬ হাজার ২৪৮ কোটি ৩৩ লাখ টাকা বা মোট ব্যয়ের ৮৬ দশমিক ৯৩ শতাংশ। আর মূল সেতুর কাজের চুক্তিমূল্য ১২ হাজার ৪৯৩ কোটি ৮৮ লাখ টাকা। যার মধ্যে এ পর্যন্ত ব্যয় হয়েছে ১১ হাজার ৪০৪ কোটি ৮৮ লাখ টাকা। সেতু প্রকল্পের আওতায় নদী শাসনের অগ্রগতি হয়েছে ৮৬ শতাংশ। নদী শাসন কাজের চুক্তিমূল্য ৮ হাজার ৯৭২ কোটি ৩৮ লাখ টাকার মধ্যে ব্যয় হয়েছে ৭ হাজার ৩১ কোটি ৭১ লাখ টাকা।

প্রকৌশল বিভাগ আরও জানায়, মূল সেতুর মধ্যে দুই হাজার ৯১৭টি রোডওয়ে স্লাব ও পাঁচ হাজার ৮৩৪টি শেয়ার পকেটের সবগুলো বসানো হয়েছে। ১২ হাজার ৩৯০টি প্যারপেট ওয়ালের মধ্যে ১০ হাজার ৩৭৭টি স্থাপন সম্পন্ন হয়েছে। এছাড়া মাওয়া ও জাজিরার ভায়াডাক্টে ৪৩৮টি সুপারটি গার্ডারের মধ্যে ৪৩৮টি ও ৮৪টি রেলওয়ে আই গার্ডারের সব স্থাপন করা হয়েছে। মূল সেতুর মোট ৪১টি ট্রাস রয়েছে, যার সবগুলো এরই মধ্যে স্থাপন করা হয়েছে। যার দৈর্ঘ্য ছয় হাজার ১৫০ মিটার বা ৬ দশমিক ১৫ কিলোমিটার।

এদিকে, সেতুর সংযোগ সড়ক ও সার্ভিস এরিয়ার কাজ শতভাগ সম্পন্ন হয়েছে। এতে ব্যয় হয়েছে এক হাজার ৪৯৯ কোটি ৫১ লাখ টাকা। এছাড়া ভূমি অধিগ্রহণ, পুনর্বাসন ও পরিবেশ খাতে বরাদ্দ চার হাজার ৩৪২ কোটি ২৬ লাখ টাকা। অন্যান্য (পরামর্শক, সেনা নিরাপত্তা, ভ্যাট ও আয়কর, যানবাহন, বেতনভাতা ও অন্যান্য) খাতে বরাদ্দ দুই হাজার ৮৮৫ কোটি ৩৬ লাখ টাকা।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য