,

৫৬-তে পা দিলেন বলিউডের ‘কিং খান’

news-image

বিনোদন ডেস্ক : বলিউড বাদশা শাহরুখ খান। মঙ্গলবার (২ নভেম্বর) ৫৬-তে পা রাখলেন তিনি। তার জন্মদিন ঘিরে উচ্ছ্বাসের কমতি নেই ভক্তদের। প্রতি বছর প্রিয় তারকার বিশেষ এই দিনটিতে মান্নাতের সামনে ভিড় করেন তারা। রাজকীয় প্রাসাদের বারান্দায় এসে হাজার হাজার ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়েন প্রেম কিংবা রোমান্সের এই রাজা।

কিন্তু এবার তার জন্য জন্মদিনটি একদমই আলাদা। কারণ ছেলে আরিয়ানের মাদক মামলা ও জেল, সব মিলিয়ে জন্মদিনের সেই উচ্ছ্বাস নেই বলিউড বাদশার মনে।

শাহরুখ-গৌরীর পরিচিত মহল সূত্রের বরাতে হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, মাসকয়েক আগে থেকে আলিবাগের আলিশান বাড়িতে শাহরুখের জন্মদিন উদযাপনের পরিকল্পনা করে রেখেছিলেন তারকা দম্পতি। কিন্তু সব পরিকল্পনা ভেস্তে গেছে আরিয়ান খানের ঘটনায়।

৫৬-তে পা দিলেন বলিউডের ‘কিং খান’ শাহরুখ খান

যদিও ছেলের জামিনের পর হাসি ফিরেছে শাহরুখ পরিবারে। অপরদিকে আরিয়ানের জেলমুক্তির দিন থেকে মান্নাতের বাইরে সারাক্ষণ ভিড় লেগে রয়েছে। এই অবস্থায় কোনোভাবেই ছেলেকে নিয়ে আলিবাগে যাওয়ার ঝুঁকি নিতে চাইছেন না বলিউড বাদশা। মান্নাতেই ঘরোয়াভাবে জন্মদিনটা কাটাবেন তিনি।

১৯৬৫ সালের ২ নভেম্বর ভারতের দিল্লিতে এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন শাহরুখ খান। বলিউডে তার অভিষেক হয় ১৯৯২ সালে ‘দিওয়ানা’ সিনেমার মাধ্যমে। প্রথম সিনেমাতেই অর্জন করেন সেরা নবাগত অভিনেতা হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার। দীর্ঘ ক্যারিয়ারে অনেক দর্শকপ্রিয় ছবি উপহার দিয়েছেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য