,

কাভার্ডভ্যান কাড়লো দুই ভাইয়ের প্রাণ

news-image

জেলা প্রতিনিধি : ময়মনসিংহের ত্রিশালে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ত্রিশালের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কাজীর শিমলা দুলালবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জামালপুর সদর উপজেলার খরখরিয়া এলাকার আজিজুল হকের দুই ছেলে ফিরোজ মিয়া (৩২) ও জিহাদ আহমেদ (২৫)। এদের মধ্যে জিহাদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। তিনি বিসিএস পরীক্ষা দেয়ার জন্য ঢাকায় ভাইয়ের বাসায় গিয়েছিলেন। আর ফিরোজ মিয়া গাজীপুরের নয়নপুরে চাকরি করতেন।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকালের দিকে গাজীপুর থেকে মোটরসাইকেলযোগে জামালপুরের নিজ বাড়িতে ফিরছিলেন দুই ভাই ফিরোজ মিয়া ও জিহাদ আহমেদ। পথিমধ্যে ত্রিশালের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কাজীর শিমলা দুলালবাড়ি এলাকায় আসতেই পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয় ময়মনসিংহগামী একটি কাভার্ডভ্যান। এতে ঘটনাস্থলেই দুই ভাইয়ের মৃত্যু হয়। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে নিয়ে আসে।

তিনি আরও বলেন, কাভার্ডভ্যান জব্দ করা সম্ভব হলেও চালক পালিয়েছে। মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে পোস্টার নিয়ে সংঘর্ষ, অন্তঃসত্ত্বাসহ আহতের ঘটনায় ১১ জনের বিরুদ্ধে মামলা

ভিসার শর্ত না মানলে যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞা

সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত হয়নি : তথ্য উপদেষ্টা

রাড্ডা ক্লিনিকে হামলা: গ্রেপ্তার ৪ জন কারাগারে

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের পারমাণবিক সহযোগিতা চুক্তি

প্রাথমিকের নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের আশ্বাস শিক্ষামন্ত্রীর

বনানীর ২৬ তলা ভবনে আগুন, কাজ করছে ২ ইউনিট

জাসদ কার্যালয়ে অভিযান, আটক অর্ধশতাধিক

সবজির বাজার চড়া, শিম ২০০ টাকা বেগুন ১৬০

ডালের বিক্রি কম, পরিবহন খরচে বাড়ছে দামের শঙ্কা

পিকআপে মিলল ১ লাখ ৭৫ হাজার শলাকা বিড়ি

আওয়ামী লীগের দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ