,

নাইজেরিয়ায় বহুতল ভবন ধস, নিখোঁজ প্রায় ১০০

news-image

আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ায় নির্মাণাধীন একটি আবাসিক ভবন ধসের ঘটনায় ১০০ জনের মতো নিখোঁজ রয়েছে। দেশটির বাণিজ্যিক রাজধানী লাগোসে সোমবার ভবনটি ধসে পরে। নির্মাণ শ্রমিকরা কংক্রিটের ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। মঙ্গলবার (২ নভেম্বর) আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানােনো হয়।

সোমবার রাতে ধ্বংসস্তূপ থেকে একজনের মরদেহ উদ্ধার করার পাশাপাশি তিনজনকে জীবিত বের করে আনা হয়। উদ্ধারকর্মীরা নিখোঁজদের সন্ধানে অভিযান অব্যাহত রেখেছেন। ইকোয়ি এলাকার সমৃদ্ধশালী ওই স্থানে একই ধরনের অনেক ভবন নির্মাণাধীন রয়েছে। শ্রমিকরা জানিয়েছেন, ভবনটি ধসে পড়ার সময় সেখানে একশোর মতো লোক কাজ করছিল।

উদ্ধারকর্মীরা জেনারেটর চালিত ফ্লাড লাইট ব্যবহার করে ধ্বংসস্তূপ খনন করতে খনন যন্ত্র ব্যবহার করছে। এসময় দেখা যায়, উদ্ধার করা মরদেহটি একটি ভ্যানে রাখা হয়েছে। এছাড়া জীবিত উদ্ধার করা শ্রমিকদের হাসপাতালে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সে তোলা হয়।

আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়াতে প্রায়ই ভবন ধসের ঘটনা ঘটে। কারণ দেশটিতে আইন-কানুন দুর্বলভাবে প্রয়োগ করা হয় ও প্রায়ই নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করা হয় ভবন নির্মাণের ক্ষেত্রে।

লাগোস রাজ্য সরকার জানিয়েছে, ধসে পড়া ভবটি ২২তলা বিশিষ্ট। কর্তৃপক্ষ আশপাশের ভবনগুলোর কোনো ক্ষতি হয়েছে কিনা তা যাচাই বাছাই করছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য