,

করোনায় আক্রান্ত ঊর্মিলা

news-image

বিনোদন ডেস্ক : করোনায় আক্রান্ত হলেন বলিউড অভিনেত্রী ঊর্মিলা মাতন্ডকর। সামাজিক মাধ্যমে অভিনেত্রী নিজেই তার এই আক্রান্ত হওয়ার খবরটি জানিয়েছেন। এখন তিনি বাড়িতে আইসোলেশনে আছেন।

সামাজিক মাধ্যমে এই অভিনেত্রী লিখেছেন, ‘আমি করোনা পজিটিভ । ভালো আছি, বাড়িতে কোয়ারেন্টিনে রয়েছি। গত কয়েক দিনে আমার সংস্পর্শে যারা এসেছেন, সুরক্ষার জন্য তারা কোভিড পরীক্ষা করিয়ে নিন। সবাই নিজের খেয়াল রাখুন, সাবধানে দীপাবলি উদ্‌যাপন করুন।’

‘রঙ্গিলা’ খ্যাত এই অভিনেত্রী এখানেই শেষ করেননি, নিজের দুটি ছবি পাশাপাশি দিয়ে আরও লিখেছেন, ‘ডানের ছবিটা দেখুন। আমার কোয়ারেন্টিন সঙ্গীকে দেখতে পাবেন।’ ছবিই বলে দিচ্ছে, পালিত কুকুরের সঙ্গেই নিভৃতবাসের দিনগুলো কাটাবেন এই অভিনেত্রী।

বলিউডে একসময় একাধিক হিট ছবির নায়িকা ছিলেন ঊর্মিলা। তার আলোচিত ছবির তালিকায় আছে ‘রঙ্গিলা’, ‘দৌড়’, ‘জুদাই’, ‘কুঁওয়ারা’, ‘খুবসুরত’, ‘দিল্লাগি’ ইত্যাদি। ২০১৪ সালে মারাঠি ছবি ‘আজোবা’তে শেষ অভিনয় করেন। এরপর কয়েকটি ছবিতে অতিথি চরিত্রে দেখা গেছে। বর্তমানে তিনি রাজনীতি নিয়ে ব্যস্ত। এ ছাড়া টেলিভিশনের পর্দায় ‘ঝলক দিখলাজা সিজন ২’, ‘ওয়ার পরিবার’ ও ‘চাক ধুম ধুম’-এ দেখা গেছে তাকে। বিয়ে করেছেন কাশ্মীরের মোহসিন আখতারকে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য