বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অভিনয়ে নিয়মিত হচ্ছেন সম্রাট

news-image

বিনোদন প্রতিবেদক : নায়ক রাজ রাজ্জাক তনয় খালিদ হোসেন সম্রাট আবারো অভিনয়ে নিয়মিত হচ্ছেন। এরইমধ্যে তিনি নাটকে অভিনয় শুরু করেছেন। ভালো গল্প ভালো চরিত্রের প্রতি গুরুত্ব দিয়ে তিনি টিভি নাটকে নিয়মিত হচ্ছেন বলে জানালেন। তবে ভালো গল্প এবং চরিত্র পেলে অবশ্যই সিনেমাতেও নিয়মিত হবেন তিনি। কারণ সিনেমাতেই অভিনয়ে তার বেশি আগ্রহ।

তার বাবা নায়ক রাজ রাজ্জাকের প্রতি শ্রদ্ধা রেখে সম্রাট বলেন,‘আব্বুর হাত ধরেই আমি ও আমার বড় ভাইয়া বাপ্পারাজ সিনেমাতে এসেছি। আমি বাঁচতে চাই সিনেমাতে অভিনয়ের মধ্যদিয়ে সিনেমায় আমার অভিষেক। এরপরও অনেক সিনেমাতে অভিনয় করেছি। কিন্তু একটা সময় এসে সিনেমার বাজেট যেমন কমে যায় আব্বাও সিনেমায় কাজ করা কমিয়ে দেগন। আমরাও আগ্রহ হারিয়ে ফেলি। আজ আব্বা নেই। ফিল্মের হাতেগুনা কয়েকজন মানুষ ছাড়া কেউ আমাদের কোন খোঁজ রাখেন না। তাতে দু:খ নেই। কারণ আমরা আমাদের মতো আলহামদুলিল্লাহ ভালো আছি। নিজেদের মতো কাজ করছি। এরইমধ্যে বেশ কয়েকটি খন্ড নাটক এবং ধারাবাহিক নাটকে আমি কাজ করছি। সামনে আরো কাজ আছে। সবমিলিয়ে আসলে আমি এখন ছোট পর্দাতেই ব্যস্ত হয়ে উঠছি।’

এরইমধ্যে সম্রাট ইমদাদুল হক খানের ধারাবাহিক নাটক ‘নাটাই ঘুড়ি’র ধারাবাহিক নাটকের শুটিং-এ অংশ নিয়েছেন। নতুন ধারাবাহিকের মধ্যে তিনি সজীব মাহমুদের পরিচালনায় ‘হৈ চৈ ডটকম’র কাজও করেছেন। আপন রানার পরিচালনায় ‘রেড এলার্ট ফ্যামিলি’ নাটকের কাজ করেছেন তিনি। ধারাবাহিক নাটকেই বেশি কাজ করছেন সম্রাট। পাশাপাশি নিজেদের পারিবারিক ব্যবসার কাজেও তাকে সময় দিতে হয়।

 

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে