,

সুস্থ হয়ে উঠছেন খালেদা জিয়া

news-image

নিজস্ব প্রতিবেদকবিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সুস্থ হয়ে উঠছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন।

খালেদা জিয়ার শারীরিক অবস্থা প্রসঙ্গে সোমবার বিকেলে জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন, আলহামদুলিল্লাহ, ম্যাডাম সুস্থ হয়ে উঠছেন। আর মেডিকেল বোর্ড নিয়মিত তার বায়োপসিসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার রিপোর্টগুলো পর্যালোচনা করে চিকিৎসা দিচ্ছেন।

বিএনপি চেয়ারপারসন হাসপাতালে কেবিন আছেন। আর মাঝে-মধ্যে বাসা থেকে রান্না করা খাবার খাচ্ছেন বলেও জানান তিনি।

খালেদা জিয়ার পাশে তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সিঁথি, ছোট ভাই শামীম এস্কান্দার, প্রয়াত ভাই সাইদ এস্কান্দারের স্ত্রী নাসরিন এস্কান্দার নিয়মিত হাসপাতালে থাকছেন।

দীর্ঘদিন ধরেই নানা শারীরিক জটিলতায় ভুগছেন খালেদা জিয়া। গত ১২ অক্টোবর তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে ২৫ অক্টোবর তার শরীর থেকে নেয়া টিস্যুর বায়োপসি করা হয়। রোববার বায়োপসি রিপোর্ট তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের হাতে আসে।

বাংলাদেশ জার্নাল/কেএস/আরকে

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য