,

হাসপাতালে আরও ১৪৬ ডেঙ্গুরোগী

news-image

বিশেষ সংবাদদাতা : রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সরকারি ও বেসরকারি হাসপাতালে নতুন আরও ১৪৬ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ১২৪ জন ও রাজধানীর বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন ২২ জন। এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে মোট ৭৫৬ জন ডেঙ্গুরোগী ভর্তি রয়েছেন।

তবে গত ২৪ ঘণ্টায় কোনো ডেঙ্গুরোগীর মৃত্যুর খবর পাওয়া যায়নি। এ বছরের প্রথম দিন (১ জানুয়ারি) থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ডেঙ্গু জ্বরে মারা গেছেন ৯১ জন।

সোমবার (১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ কামরুল কিবরিয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, বর্তমানে হাসপাতালে মোট ভর্তি ৭৫৬ জন ডেঙ্গুরোগীর মধ্যে ঢাকার সরকারি-বেসরকারি হাসপাতালে ৬০৬ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি রয়েছেন ১৫০ জন।

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ভর্তি হওয়া ১৪৬ জন ডেঙ্গুরোগীর মধ্যে ঢাকায় সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ৪৩ জন ও বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ৮১ জন ভর্তি হন। এছাড়া ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে ভর্তি হন ২২ জন।

জানা যায়, গত ১ জানুয়ারি থেকে রোববার (১ নভেম্বর) পর্যন্ত দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হওয়া মোট রোগীর সংখ্যা ২৩ হাজার ৮০১ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২২ হাজার ৯৫৪ জন।

এ বছরের ১ জানুয়ারি থেকে ১ নভেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ২৩ হাজার ৮০১ জনের মধ্যে জানুয়ারিতে ৩২ জন, ফেব্রুয়ারিতে নয়জন, মার্চে ১৩ জন, এপ্রিলে তিনজন, মে’তে ৪৩ জন, জুনে ২৭২ জন, জুলাইয়ে দুই হাজার ২৮৬ জন, আগস্টে সাত হাজার ৬৯৮ জন, সেপ্টেম্বরে সাত হাজার ৮৪১ জন এবং ১ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত ভর্তি হন পাঁচ হাজার ৬০৪ জন।

এ বছর ডেঙ্গুতে মারা যাওয়া ৯১ জনের মধ্যে জুলাই মাসে ১২ জন, আগস্টে ৩৪ জন, সেপ্টেম্বরে ২৩ জন এবং অক্টোবরে ২২ জনের মৃত্যু হয়।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য