,

৯ পৌরসভা ৪ ইউপিতে নির্বাচন মঙ্গলবার

news-image

নিউজ প্রতিবেদক : দেশের সাত জেলার নয় পৌরসভা ও তিন জেলার চারটি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন হবে মঙ্গলবার (২ নভেম্বর)।

পৌরসভাগুলো হলো- নরসিংদী জেলার ঘোড়াশাল, ফেনীর ছাগলনাইয়া, বগুড়ার সোনাতলা, দিনাজপুরের ঘোড়াঘাট, নীলফামারীর ডোমার, নড়াইলের লোহাগড়া, কিশোরগঞ্জের পাকুন্দিয়া, ব্রাহ্মণবাড়িয়ার কসবা এবং খাগড়াছড়ির রামগড় পৌরসভা।

এর মধ্যে কসবা এবং রামগড়ে মেয়র প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তাই এই দুই পৌরসভায় মেয়র পদে নির্বাচন হচ্ছে না। তবে কাউন্সিলপর পদে ভোটগ্রহণ হবে।

অপরদিকে মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জের চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু হাইকোর্টের আদেশে এ পৌরসভায় নির্বাচন স্থগিত রয়েছে।

অন্যদিকে চারটি ইউনিয়নে নির্বাচন হচ্ছে। এগুলো হলো- খুলনা জেলার পাইকগাছা উপজেলার হরিঢালি ইউনিয়ন, বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার খাউলিয়া ইউনিয়ন, রামপাল উপজেলার রাজনগর এবং সুনামগঞ্জের ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়ন।

নির্বাচন কমিশন (ইসি) সূত্র জানায়, অনুষ্ঠিত হতে যাওয়া সাত পৌরসভার সব কয়টিতে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হবে।

তবে চারটি ইউনিয়ন পরিষদে ভোট নেওয়া হবে ব্যালটের মাধ্যমে। এছাড়াও এদিন বেশ কয়েকটি পৌরসভা ও ইউপিতে সাধারণ এবং সংরক্ষিত ওয়ার্ডে শূন্য পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

এর আগে ২৯ সেপ্টেম্বর সপ্তম ধাপে ১০টি পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেন ইসি সচিব হুমায়ূন কবীর খন্দকার।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড