,

কুকুরের কান ধরে টান, যুবককে শিংয়ের গুঁতোয় মাটিতে ফেলল গরু!

news-image

অনলাইন ডেস্ক : কুকুরকে কান টেনে বিরক্ত করছিলেন এক যুবক। বারবার কান ধরে ওপরে তুলছিলেন আবার নামাচ্ছিলেন— এমন অবস্থা দেখে শিংওয়ালা একটি গরু ছুটে এসে ঝাঁপিয়ে পড়ে ওই যুবকের ওপর। পরে শিংয়ের গুঁতোয় ওই ব্যক্তিকে মাটিতে ফেলে দেয় গরুটি।

এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। খবর এনডিটিভির।

ভিডিওতে দেখা যায়, চেক শার্ট পরা ওই ব্যক্তি কুকুরের কান ধরে টেনে ওপরে তুলে আবার ছেড়ে দিচ্ছেন। ওই ব্যক্তি বারবার এ কাজ করছিলেন। এতে কুকুরের অবস্থা যে করুণ হয়ে গেছে তা স্পষ্ট বোঝা যাচ্ছিল। এমন সময় শিংওয়ালা একটি গুরু এসে প্রথম গুঁতো দিয়ে কুকুরটিকে ছাড়িয়ে নেয়। এর পর ওই ব্যক্তিকে গুঁতো দিয়ে মাটিতে ফেলে দেয় এবং বারবার গুঁতো দিতে থাকে।

ভিডিওটি টুইটারে পোস্ট করেছেন ভারতের বন বিভাগের কর্মকর্তা সুশান্ত নন্দ। ক্যাপশনে তিনি লিখেছেন— ‘কারমা’।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য