,

হোয়াইট হাউজের মুখপাত্র জেন সাকি করোনা আক্রান্ত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : করোনায় আক্রান্ত হয়েছেন হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি জেন সাকি (৪২)। সবশেষ মঙ্গলবার (২৬ অক্টোবর) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দেখা করেছেন হোয়াইট হাউজের এ মুখপাত্র।

রোববার (৩১) আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স।

জেন সাকির পরিচিত একজনের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, জেন সাকি করোনা টিকা নিয়েছেন। যে দিন তিনি প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দেখা করেছেন প্রায় ছয় ফিট দূরত্ব বজায় রেখে বসে ছিলেন এবং তিনি মাস্ক পরা অবস্থায় ছিলেন। অন্যদিকে শনিবার (৩০ অক্টোবর) করোনা পরীক্ষায় প্রেসিডেন্ট জো বাইডেনের নেগেটিভ আসে।

এ বিষয়ে জেন সাকি বলেন, স্বচ্ছতার জন্য আমি করোনা পরীক্ষা করিয়েছি। পজিটিভ এসেছে। এর আগেই তিনি রোম ও গ্লাসগো সফর থেকে রিবত থাকার সিদ্ধান্ত নিয়েছেন। কারণ এসময়ে তার পরিবারের এক সদস্য করোনা পজিটিভ ছিলেন। বর্তমানে তিনি কোয়ারেন্টিনে রয়েছেন। বুধবার তিনি করোনা পরীক্ষা করিয়েছেন, নেগেটিভ এসেছে। আরও ১০ দিন পর ফের করোনা পরীক্ষা করিয়ে দ্রুত কাজে ফিরবেন বলে জানিয়েছেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য