,

যুক্তরাজ্যে টানেলে দুই ট্রেনের সংঘর্ষ, আহত অনেকে

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যের সালিসবারিতে দুই ট্রেনের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে অন্তত ১৭ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। এছাড়া দুর্ঘটনা কবলিত এক ট্রেনের চালক আটকে পড়লে তাকে সেখানেই চিকিৎসা দেওয়া হয়। তবে এ দুর্ঘটনায় কারো মৃত্যু হয়নি বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

রোববার (৩১ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যা পৌনে ৭টার দিকে লন্ডন রোডের কাছে একটি টানেলে এ দুর্ঘটনা ঘটে।

বিট্রিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, টানেলের মধ্যে প্রথমে কোনো কিছুর সঙ্গে একটি ট্রেনের ধাক্কা লাগে। পরে সিগন্যালের সমস্যার কারণে আরেকটি ট্রেন এসে ওই ট্রেনকে ধাক্কা দেয়। এতে আহত অনেক অনেকে।

একটি ট্রেনের যাত্রী অ্যাঞ্জেলা ম্যাটিংলি বলেন, হঠাৎ সবকিছু অন্ধকার হযে যায় এবং লাল আলোর ঝলকানি দেখা যায়। অনেক ধাক্কা লাগছিল সেসময় এবং চারদিক থেকে মনে হচ্ছিল সবকিছু ছুড়ে মারা হচ্ছে। অনেকে সামনে ছিটকে চলে যান এবং মাথায় আঘাত পান।

তিনি বলেন, কয়েক সেকেন্ড তা বুঝতেই পারিনি কী ঘটে চলছে। ওই সময় সবাই অনেক ভয় পেয়ে যান, তবে কেউ গুরুতর আহত হননি।

ডোর্সেট অ্যান্ড উইল্টশায়ার ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগ এ দুর্ঘটনাকে ‘গুরুতর দুর্ঘটনা’ হিসেবে দেখছে। দুর্ঘটনাস্থলে ৫০ জনের মতো ফায়ার সার্ভিসের কর্মী পাঠানো হয়। উদ্ধারকাজে পুলিশের পাশাপাশি অ্যাম্বুলেন্স ও কোস্টগার্ড হেলিকপ্টারও মোতায়েন করা হয়।

দুই ট্রেনের সংঘর্ষের পর ওই এলাকায় বিশেষ করে ফিশারর্টন টানেল সংলগ্ন এলাকায় ট্রেন চলাচল বন্ধ রাখা হয়।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য