,

বুয়েটের হল খুলছে ১০ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শহীদ স্মৃতি হল ছাড়া অন্যগুলো খুলে দেওয়া হবে ১০ নভেম্বর। আজ রোববার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সেশন রিভিউ কমিটির বৈঠক থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

মহামারি কারণে দীর্ঘ ১৯ মাস বন্ধ থাকার পর আবাসিক হলগুলো স্নাতক শিক্ষার্থীদের খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। তবে কমপক্ষে এক ডোজ টিকা নেওয়ার শর্তে হলে পারবেন শিক্ষার্থীরা।

এ ছাড়া বুয়েটের স্নাতক ক্লাস আগামী ১৩ নভেম্বর থেকে পুনরায় শুরু হবে। রোববার একাডেমিক সেশন রিভিউ কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য, ফ্যাকাল্টি ডিন, বিভাগের চেয়ারম্যান ও হল প্রাধ্যক্ষবৃন্দ। এতে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক সত্যপ্রসাদ মজুমদার। ছাত্র কল্যাণের পরিচালক অধ্যাপক ড. মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ দিকে বিশ্ববিদ্যালয়ের প্রায় ৮২ শতাংশ শিক্ষার্থী এক ডোজ টিকা নিয়েছেন এবং ৬৮ শতাংশ দুই ডোজ টিকা নিয়েছেন বলে জানিয়েছেন ড. মো. মিজানুর রহমান।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড