,

দোয়া মাহফিল’ থেকে বিএনপির নেতাকর্মী আটক

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর নাখালপাড়া এলাকার নিখোঁজ বিএনপির নেতা সাজেদুল ইসলাম সুমনের বাসা থেকে বিএনপির একাধিক নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। সুমনের মায়ের সুস্থতা কামনা করে আজ রোববার বাসায় দোয়া মাহফিল চলছিল দাবি করেছে তার পরিবার। সেখান থেকে বিএনপি নেতাকর্মীদের আটকের অভিযোগ উঠেছে।

তবে গোপন বৈঠক থেকে এসবে নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে দাবি পুলিশের। থানায় তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ব্যাপারে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

নিখোঁজ সুমনের ছোট বোন সানজিদা ইসলাম বলেন, ‘আমার অসুস্থ মাকে দেখতে এসেছিলেন বিএনপির নেতাকর্মীরা। বাসায় দোয়া মাহফিল চলছিল। হঠাৎ পুলিশ আমাদের বাড়ি ঘিরে ফেলে অন্তত ২০ জন নেতাকর্মীকে আটক করে নিয়ে গেছে। এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান ও সদস্য সচিব আমিনুল হক আমাদের বাসায় ছিলেন।’ তার ভাই ২০১৩ সালে নিখোঁজ রয়েছেন উল্লেখ করে সানজিদা জানান, সুমন তেজগাঁও থানার ২৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।

তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার রুবায়েত জামান জানান, ওই বাসায় গোপন বৈঠক করছিলেন বিএনপির নেতাকর্মীরা। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ সেখান থেকে ৮-৯ জনকে আটক করে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য