,

একটি প্রতিক্রিয়াশীল মহল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে : স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : একটি প্রতিক্রিয়াশীল মহল বিভিন্ন ঘটনার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেছেন, ‘সরকারের নেওয়া বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা এবং দেশকে এগিয়ে নেওয়া তাদের সহ্য হচ্ছে না বলেই তারা একের পর এক ষড়যন্ত্র করছে।’ আজ রোববার দুপুরে ধামরাইয়ের বাথুলী এলাকায় ইফাদ অটোস লিমিটেড কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘দীর্ঘ দিন ধরে যারা সরকারের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে রাত-দিন ষড়যন্ত্র করছে তাদের কোনো ষড়যন্ত্রেই সফল হবে না। কারণ সরকারের বিভিন্ন সংস্থা ছাড়াও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের কর্মকাণ্ড সম্পর্কে সতর্ক রয়েছে।’

স্বরাষ্ট্রমন্ত্রী ইফাদ অটোস ইন্ডাষ্ট্রিয়াল পার্কের বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন। আধুনিক প্রযুক্তি সুবিধা সম্বলিত গাড়ি সংযোজন এবং এসি, নন-এসি বাসের বডি ও ট্রাকের কেবিন প্রস্তুত কারখানার কার্যক্রমের মাধ্যমে কর্মসংস্থান এবং জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখায় তিনি সন্তোষ প্রকাশ করেন।

অনুষ্ঠানে ইফাদ গ্রুপের চেয়ারম্যান ইফতেখার আহমেদ টিপু বলেন, ‘বেসরকারি উদ্যোগে বাংলাদেশে নব দিগন্তের সূচনা করেছে ইফাদ অটোস লিমিটেড। বেশ কয়েক বছর ধরে এই কারখানায় বিভিন্ন ধরনের গাড়ি সংযোজন করা হচ্ছে। চলতি বছরের শুরুর দিক থেকে বিলাসবহুল এসি, নন-এসি বাসের বডি তৈরী করা হচ্ছে।’ তিনি বলেন, ‘বর্তমানে বিদেশ থেকে গাড়ি আমদানি করতে বেশ সময় লাগে। এই কারখানা চালু হওয়ার ফলে ক্রেতার চাহিদা অনুযায়ী দ্রুততম সময়ে গাড়ি সরবরাহ করা সম্ভব হচ্ছে।’

এ সময় ইফতেখার আহমেদ টিপু আরও বলেন, ‘বাংলাদেশে বিগত কয়েক বছরে ভারী যানবাহনের ক্ষেত্রে এক বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছে। চাহিদা বাড়ার সাথে সাথে আমদাদিকৃত গাড়িতে আমদাদি বাবদ বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় হচ্ছে। বিষয়টি বিবেচনায় রেখে ইফাদ অটোস লিমিটেড বৈদেশিক মুদ্রা সাশ্রয় ও দেশে শিল্পবান্ধব অবস্থার পরিপ্রেক্ষিতে এই কারখানা স্থাপন করেছে। গাড়ি সংযোজন এবং বডি তৈরীর ফলে একদিকে যেমন বৈদেশিক মুদ্রা সাশ্রয় হচ্ছে। অন্যদিকে, দেশের অনেক ছোট ছোট বিশেষায়িত কারখানায় তাদের উৎপাদিত মানসম্পন্ন বিভিন্ন পণ্য এই সংযোজন কারখানায় সরবরাহের দ্বার উন্মোচন হয়েছে।’

উল্লেখ্য, বছরে ১০ হাজার গাড়ি সংযোজনের লক্ষ্য নিয়ে ২০১৭ সালে ইফাদ অটোস লিমিটেড ঢাকা-আরিচা মহাসড়কের পাশে ধামরাইয়ে স্থাপন করে বেসরকারি উদ্যোগে দেশের সর্ববৃহৎ গাড়ি সংযোজন ও এসি, নন-এসি বাস-ট্রাকের কেবিন প্রস্তুত কারখানা। বিশ্ব বিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ভারতের অশোক লেল্যান্ডের কারিগরি সহায়তায় প্রতিষ্ঠিত এই কারখানায় গাড়ি সংযোজন এবং আধুনিক ও বিশ্বমানের এসি, নন-এসি লাক্সারী বাস ও ট্রাকের কেবিন তৈরী হচ্ছে।

এ সময় অন্যদের মধ্যে ঢাকা-২০ আসনের জাতীয় সংসদ সদস্য বেনজির আহমেদ এবং ইফাদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য