রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কিউই বোলিং তোপে ১১০ রানেই থেমে গেলো ভারত

news-image

স্পোর্টস ডেস্ক : ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপকে নাকানি চুবানি খাইয়ে ছাড়লো নিউজিল্যান্ড। কিউদের বোলিং তোপে ৭ উইকেটে ১১০ রানেই থেমে গেছে বিরাট কোহলির দল। অর্থাৎ জিততে হলে নিউজিল্যান্ডকে করতে হবে ১১১ রান।

দুবাইয়ে সুপার টুয়েলভের মহাগুরুত্বপূর্ণ লড়াই। এই ম্যাচে যে দল জিতবে, তাদের সেমির পথ অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। এমন লড়াইয়ে টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন।

অধিনায়কের সিদ্ধান্তকে যথার্থই প্রমাণ করেন কিউই বোলাররা। শুরুতেই ভারতকে চাপে ফেলে দেন তারা। ইনিংসের তৃতীয় ওভারে দলীয় ১১ রানের মাথায় ইশান কিশান (৮ বলে ৪ রান) সাজঘরে ফেরেন ট্রেন্ট বোল্টের শিকার হয়ে।

এরপর ষষ্ঠ ওভারে আরও এক ব্যাটারকে হারায় ভারত। এবার টিম সাউদিকে পুল করতে গিয়ে ডিপ স্কয়ার লেগে ক্যাচ হন লোকেশ রাহুল (১৬ বলে ১৮)।

সেখান থেকে হাল ধরা দূরের কথা, দলকে বিপদে ফেলে ফিরে যান অভিজ্ঞ রোহিত শর্মাও। ব্যক্তিগত ১ রানে জীবন পেয়েও সুযোগ কাজে লাগাতে পারেননি হার্ডহিটিং এই ব্যাটার।

অষ্টম ওভারে ইশ সোধির ঘূর্ণিতে লংঅনে ক্যাচ হন রোহিত। ১৪ বলে ১৪ রানে থামে তার ইনিংস। অধিনায়ক বিরাট কোহলিও (১৭ বলে ৯) একই পথ ধরেন, সেই লংঅনেই তুলে দিয়ে হন সোধির দ্বিতীয় শিকার।

৪৮ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে ভারত। সেই ধাক্কা আর সামলে উঠতে পারেনি। রিশাভ পান্ত (১৯ বলে ১২) আরও একবার দায়িত্বজ্ঞানহীন শট খেলে অ্যাডাম মিলনের গতিতে স্ট্যাম্প হারান।

সেখান থেকে একটু হাল ধরেছিলেন হার্দিক পান্ডিয়া আর রবিন্দ্র জাদেজা। কিন্তু এদিকে তো বল শেষ হয়ে যাচ্ছিল। বাধ্য হয়েই হিট করেন হার্দিক।

১৯তম ওভারের প্রথম বলে বোল্টকে তুলে মারতে গিয়ে লংঅফে ক্যাচ হন হার্দিক, ২৪ বলে করেন ২৩। শেষ পর্যন্ত এটিই ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে ইনিংস সর্বোচ্চ হয়ে থাকে।

নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট ২০ রানে নেন ৩টি উইকেট। ১৭ রানে ২ উইকেট শিকার ইশ সোধির।

 

এ জাতীয় আরও খবর

দেশজুড়ে এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি : অর্থমন্ত্রী

বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

ঝটিকা মিছিল থেকে পালাতে গিয়ে আটক ২

তিন বছর পূর্ণ করল ডিজিটাল মিডিয়া ফোরাম

চীন সফরে ১৭ চুক্তির সম্ভাবনা, তিস্তা নিয়ে আলোচনা

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

শুধু খেলাধুলা নয়, সবক্ষেত্রে দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী

ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির রূপরেখা

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ভয়াবহ বিস্তার

পাথরবোঝাই ট্রাক উল্টে দুইজনের মৃত্যু