,

দর্শকের অনুরোধে আসছে ‘কমলা রঙের রোদ ২’

news-image

বিনোদন প্রতিবেদক : চলতি বছরের ভালোবাসা দিবসে ইউটিউবে অবমুক্ত হয়েছিলো বিশেষ নাটক ‘কমলা রঙের রোদ’। ডা: জাহান সুলতানার গল্প ও জনপ্রিয় নির্মাতা শিহাব শাহীনের নির্মাণে এতে অভিনয় করেছিলেন তাহসান খান ও তাসনিয়া ফারিণ। প্রচারের পর থেকেই নাটকটি দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলে। এরপর দর্শকদের আগ্রহের কারণে এবার নির্মিত হয়েছে নাটকটির সিক্যুয়েল। এবার নাম রাখা হয়েছে ‘কমলা রঙের রোদ ২’।

গত দুইদিন আগেই নাটকটির শুটিং শেষ হয়েছে বলে জানান নাটকটির নির্মাতা। তিনি বলেন, ‘কমলা রঙের রোদ’ নাটকটি দর্শকরা অনেক বেশি পছন্দ করেছেন। প্রচারের পর থেকেই এটির সিক্যুয়েল নির্মাণের অনেক অনুরোধ পেয়েছি। একটা কাজ যখন দর্শকরা বেশি পছন্দ করেন তখনই সেটির সিক্যুয়েল দেখতে চান। সেই জায়গা থেকেই আমাদের এই প্রয়াস।

শিহাব শাহীন আরও বলেন, বছরের পর বছর পেরিয়ে গেলেও সন্তান না হওয়ায় পারিপার্শ্বিক যে চাপ, সেটার বাজে অভিজ্ঞতাই দেখানো হয়েছিলো আগের গল্পে। এবার তার পরবর্তী অংশ দেখানো হবে, তাদের সংসার নিয়ে। সেই আফসানার রহস্যের জট এবারের গল্পে খুলতে যাচ্ছে।

তাসনিয়া ফারিণ বলেন, এই নাটকের সিক্যুয়েলটা রোজার ঈদেই হওয়ার কথা ছিলো। কিন্তু সেসময় করোনার প্রকোপ এবং নানা কারণে হয়ে উঠেনি। কাজটি দর্শকরা পছন্দ করেছেন, যার কারণে এটি আবারো নির্মিত হয়েছে। সেই আফসানার পরবর্তীতে কি হলো, সেই রহস্যই এবার জানতে পারবে দর্শকরা।

নাটকটিতে তাহসান, ফারিণ ছাড়া আরো অভিনয় করেছেন খালেকুজ্জামান, মিলি বাশার প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড