,

ইয়েমেনের বিমানবন্দরে বিস্ফোরণে নিহত ১২

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর এডেনের বিমানবন্দরের প্রবেশ দ্বারের কাছে একটি বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। তবে এটি দুর্ঘটনা নাকি হামলার ঘটনা সে বিষয়টি এখনও পরিষ্কার নয়। খবর আল জাজিরার।

বিমানবন্দরের এক কর্মকর্তা বলেন, শনিবার বিমানবন্দরের প্রবেশদ্বারের বাইরে ছোট একটি ট্রাকে বিস্ফোরণ হয়েছে।

নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, ওই ট্রাকের ভেতরে পেট্রোলিয়াম পণ্য আনা হয়েছিল। বিস্ফোরণটি বেশ শক্তিশালী ছিল এবং পুরো শহর থেকেই বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আশেপাশের বেশ কিছু ভবনের জানালা ভেঙে পড়েছে।

নাম প্রকাশ না করার শর্তে এক শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা বলেন, বিস্ফোরণে ১২ বেসামরিক নিহত হয়েছেন। বেশ কয়েকজন আহতও হয়েছেন। তবে বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি।

চলতি মাসের শুরুতে শহরের গভর্নরের গাড়ি বহর লক্ষ্য করে একটি গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কমপক্ষে ৬ জন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়। হামলা থেকে অল্পের জন্য প্রাণে বেঁচে যান গভর্নর।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য