বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মিয়ানমারে তিন দিনে ৮৫ সেনা নিহত

news-image

অনলাইন ডেস্ক : মিয়ানমারে সেনাবাহিনী ও গণতন্ত্রপন্থীদের সংঘর্ষে আরো ২৫ সেনা নিহত হয়েছেন। সাগাইং অঞ্চলে এ নিয়ে তিনদিনে ৮৫ সেনা সদস্য নিহত হয়েছে বলে দাবি সেনাশাসনের বিরোধীদের।

এদিকে, সামরিক শাসনের বিরোধীদের ওপর দমন-পীড়ন অব্যাহত রেখেছে দেশটির সেনাবাহিনী। চিন প্রদেশের থান্তলাং শহর গুঁড়িয়ে দিয়েছে তারা। পুড়িয়ে দেয়া হয়েছে কয়েকশ বাড়িঘর।

মিয়ানমারে গত ০১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের পর থেকে দেশজুড়ে অস্থিরতা বিরাজ করছে। সেনা শাসনের বিরোধীদের প্রতিহত করতে একের পর এক গ্রাম গুড়িয়ে দিচ্ছে সামরিক সরকার।

সবশেষ চীন প্রদেশের পশ্চিমাঞ্চলীয় থান্তলাং শহরে ব্যাপক দমন-পীড়ন চালিয়েছে সেনা সদস্যরা। অঞ্চলটির জান্তাবিরোধীদের সঙ্গে ব্যাপক সংঘর্ষের খবর পাওয়া গেছে। বাড়িঘরে অগ্নিসংযোগের পাশাপাশি গোলা দিয়ে বিভিন্ন স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে সেনা সদস্যরা।

জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা সেভ দ্য চিলড্রেন জানিয়েছে, মিয়ানমারে সেনাদের হামলায় শহরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তাদের অফিসও ধ্বংস হয়ে গেছে। সেনা বাহিনীর হামলার জেরে বাড়িঘর ছেড়ে পালাতে শুরু করেছেন স্থানীয়রা।

এরইমধ্যে সবশেষ গত মাসেই ১০ হাজারের বেশি মানুষ তাদের ভিটে মাটি ছেড়ে পালিয়েছেন। তবে বেশ কয়েকটি অঞ্চলে সেনাবাহিনীর বিরুদ্ধে গণতন্ত্রপন্থীরা শক্ত প্রতিরোধ গড়ে তুলছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যমগুলো।

সাগাইং অঞ্চলে সেনাবাহিনীর সঙ্গে তুমুল লড়াই অব্যাহত রয়েছে। সবশেষ বৃহস্পতিবারও বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে অন্তত ২৫ জন সেনা সদস্য নিহত হয়েছেন।

এদের মধ্যে একজন মেজরও রয়েছেন। এ নিয়ে তিনদিনেই অঞ্চলটিতে ৮৫ জনের বেশি সেনা সদস্যের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে স্থানীয় প্রতিরোধবাহিনীর।

বৃহস্পতিবার সকালে কাওলিন শহরের সেনাবাহিনীরা এসে নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করলেও তা প্রতিহত করা হয় বলে দাবি পিপলস ডিফেন্স ফোর্স পিডিএফের।

বর্তমানে পুরো অঞ্চলের নিয়ন্ত্রণ তাদের দখলে বলেও জানানো হয়। মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর থেকেই অঞ্চলটিতে শক্ত প্রতিরোধ গড়ে আসছে জান্তাবিরোধীরা। এর আগে গেল জুলাইতেও অঞ্চলটির নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টার সময় প্রতিরোধ বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৪৪ সেনা নিহত হন।

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল