,

কাশ্মীরে চালু হলো এশিয়ার প্রথম ভাসমান থিয়েটার

news-image

বিনোদন ডেস্ক : ভারতের কাশ্মীরে এশিয়ার প্রথম ভাসমান সিনেমা হল চালু হয়েছে। শুক্রবার কাশ্মীরের ডাল লেকে লেজার শো ও স্থানীয় নৃত্যশিল্পীদের নাচের মধ্য দিয়ে এই ভাসমান থিয়েটারের উদ্বোধন করা হয়।

প্রথম দিন বলিউডের জনপ্রিয় সিনেমা ‘কাশ্মীর কি কলি’ দেখানোর মাধ্যমে কার্যক্রম শুরু হয়। মূলত পর্যটকদের আকর্ষণ করতে জম্মু ও কাশ্মীরের প্রশাসন এই উদ্যোগ নেয়। পর্যটকরা ডাল লেকেই বসেই সিনেমা দেখতে পারবেন।

জম্মু ও কাশ্মীরের মুখ্য সচিব অরুণ কুমার মেহতা বলেন, ‘আগে থেকেই পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে শ্রীনগরের এই ডাল লেক। পর্যটকরা কাশ্মীরে ঘুরতে এলে অবশ্যই ডাল লেকের শিকারা ভ্রমণ করেন। তাই এই ভ্রমণকে আরও বেশি আকর্ষণীয় করে তুলতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করা যায়, এর ফলে কাশ্মীরের পর্যটন শিল্প উপকৃত হবে।’

এদিন শাম্মি কাপুর ও শর্মিলা ঠাকুর অভিনীত ‘কাশ্মীর কি কলি’ সিনেমা দেখানো হয়, যার বেশিরভাগ শুটিং কাশ্মীরে হয়েছিল। ডাল লেকের নেহরু পার্কে শুটিং হওয়া এই ছবির ‘দিওয়ানা হুয়া বাদল’ গানটিও দর্শকদের কাছে ব্যাপকভাবে জনপ্রিয়।

একসময় সিনেমার শুটিং থেকে শুরু করে সবকিছুতে কাশ্মীর ছিল বলিউডের প্রথম পছন্দ। তবে জঙ্গিসহ সহিংসতার কারণে কাশ্মীরে শুটিং বন্ধ হয়ে যায়। এমনকি পর্যটনেও এর প্রভাব পড়ে। তবে কাশ্মীর এখন আগের চেয়ে শান্ত। গত কয়েক বছরে কাশ্মীরে সিনেমার শুটিংও শুরু হয়েছে। ডাল লেকের এই ভাসমান থিয়েটার পর্যটকদের কাছে ব্যাপক জনপ্রিয় হবে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য