,

নায়িকা পপির মা হওয়ার গুঞ্জন

news-image

বিনোদন প্রতিবেদক : জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি। অনেক দিন ধরেই তার কোনো খোঁজখবর নেই। হঠাৎ কয়েকটি অনলাইন নিউজ পোর্টাল পুত্রসন্তানের মা হয়েছেন বলে খবর প্রকাশ করছে আজ।

যদিও বিষয়টি নিয়ে অভিনেত্রী পপি’র পরিবারের পক্ষ থেকে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি।

চলচ্চিত্র পাড়ায় গুঞ্জন, গত বৃহস্পতিবার (২৮ অক্টোবর) রাজধানীর একটি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন এ জনপ্রিয় নায়িকা। বর্তমানে মা-ছেলে দুজনই সুস্থ আছেন।

এ ব্যাপারে জানতে পপির মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তার ব্যবহৃত নাম্বারটি বন্ধ পাওয়া যায়।

এমন গুঞ্জন চাউর হওয়ার পর নাম প্রকাশে অনিচ্ছুক পপির নির্মাণাধীন এক সিনেমার পরিচালক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, চিকিৎসকের দেয়া নির্ধারিত সময়ের আগেই সন্তান জন্ম দিয়েছেন তিনি।

উল্লেখ্য, বর্তমানে ব্যবসায়ী স্বামীর সঙ্গে গাজীপুরে বসবাস করছেন তিনি। এ কারণেই চলচ্চিত্র থেকে অনেকটাই বিচ্ছিন্ন আছেন চিত্রনায়িকা পপি।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য