,

সিরিয়ায় ফের ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার রাজধানী দামেস্কে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। এ হামলায় সিরিয়ার দুইজন সেনাসদস্য আহত হয়েছেন। এসময় দামেস্কে ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শনিবার (৩০ অক্টোবর) আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক সিরিয়ার এক সামরিক কর্মকর্তা বলেন, অধিকৃত ফিলিস্তিন থেকে দামেস্কের নিকটবর্তী অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইসরায়েল। তবে আমাদের বিমান বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় ছিল যা শত্রুর কিছু ক্ষেপণাস্ত্রে আঘাত করতে সক্ষম হয়েছে।

সিরিয়ার সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, দামেস্কের কাছে একটি স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এতে কিছু সরঞ্জাম ধ্বংসসহ দুই সেনা সদস্য আহত হয়েছেন।

ইসরায়েলি একজন সামরিক মুখপাত্র বলেন, আমরা বিদেশি গণমাধ্যমের প্রতিবেদনে কোনো মন্তব্য করি না।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, শনিবারের এ হামলায় কুদসায়া ও দিমাসে ইরানি বাহিনী ও তাদের মিত্রদের অস্ত্র ও গোলাবারুদের ডিপো ধ্বংস হয়েছে।

২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ার পর থেকেই দেশটিতে বিভিন্ন অজুহাতে বিমান হামলা চালিয়ে আসছে ইসরায়েল। তাদের এ হামলার লক্ষ্য প্রধানত ইরান ও লেবাননের হিজবুল্লাহ সম্পর্কিত নানা স্থাপনা। মাঝে মধ্যেই সিরিয়ার সরকারি বাহিনীর ওপরও হামলা চালায় ইসরায়েল।

ইসরায়েলি বাহিনী অবশ্য এসব হামলার কথা কখনোই স্বীকার করে না। তবে তারা বারবার বলেছে, সিরিয়াকে কখনোই ইরানের শক্ত ঘাঁটি হতে দেবে না।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য