,

ভিন্ন স্বাদে ঝাল ঝাল গার্লিক মাশরুম

news-image

নিউজ ডেস্ক : মাশরুম খেতে কে না পছন্দ করে! মাশরুম মানেই একটু বাড়তি স্বাদ। পিজ্জা, স্যুপ, নুডলস ইত্যাদিতে মাশরুম যোগ করলে স্বাদ বেড়ে যায় বহুগুণ। মাশরুম দিয়ে তৈরি করা যায় নানা ধরনের খাবার। তার মধ্যে অন্যতম হলো গার্লিক মাশরুম। এটি খেতে যেমন সুস্বাদু তেমন পুষ্টিকর। আপনি চাইলে এটি ঘরে বসেই তৈরি করে খেতে পারেন।

চলুন জেনে নেই রেসিপিটি সম্পর্কে-

প্রয়োজনীয় উপকরণ-

মাশরুম- ২কাপ

পেঁয়াজ কুচি- ২টি

কাঁচা মরিচ কুচি- ৪টি

রসুন কুচি- ৫ চা চামচ

গোলমরিচ গুঁড়া- ২ চা চামচ

চিনি- ১/৪ চা চামচ

ভিনেগার- ১/২ চা চামচ

সয়াসস- ২ চা চামচ

রেড চিলি সস- ২ চা চামচ

ধনে পাতা কুচি- ২ চা চামচ

লবণ- স্বাদমতো
প্রস্তুত পদ্ধতি: প্রথমে চুলায় কড়াই গরম করে তাতে বাটার দিয়ে দিন। এরপর তাতে পেয়াঁজ কুচি আর মরিচ কুচি দিয়ে ভাজুন। পেঁয়াজ নরম হলে মাশরুম দিয়ে ভাজুন। মাশরুম ভাজা হলে কুচি করে রাখা রসুন দিয়ে ভালো করে ভাজুন। এরপর লবণ, গোলমরিচ গুঁড়া, সয়াসস, ভিনেগার ও রেড চিলি সস মিশিয়ে নিন। এরপর ধনেপাতা কুচি মিশিয়ে গরম গরম পরিবেশন করুন মজার গার্লিক মাশরুম।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়