,

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুইদিন ধরে পানি নেই

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে দুইদিন ধরে পানি নেই। এই অবস্থায় চরম সংকটে পড়েছে রোগীরা। শনিবার সকালে কিছু কিছু অংশে পানি আসলেও হাসপাতালের পরীক্ষাগার ও অস্ত্রোপচার কক্ষে পানি নেই বলে জানা গেছে।

এ ব্যাপারে গণপূর্তের উপসহকারী প্রকৌশলী জুলফিকার আরেফিন জানান, পানির স্তর নিচে নেমে যাওয়ায় হাসপাতালের গভীর নলকূপ দিয়ে পানির বদলে বালু উঠছে।

তিনি জানান, পাশের কিডনি ইনস্টিটিউট থেকে পাইপের মাধ্যমে পানি এনে সাময়িকভাবে জাতীয় হৃদরোগ হাসপাতালের সংকট সমাধানের চেষ্টা করা হচ্ছে ।

গত বৃহস্পতিবার ভোর থেকে হাসপাতালটিতে পানির সংকট শুরু হয়।

রোগীরা বলছেন, দুদিন ধরে পানি না থাকলেও হাসপাতাল কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না। এ নিয়ে কর্তৃপক্ষ বলছে, সাময়িকভাবে সমস্যা সমাধানের চেষ্টা চলছে। তবে স্থায়ী সমধানের জন্য একটু সময় লাগবে।

জানা গেছে, বৃহস্পতিবার ভোর থেকে এই ভোগান্তি শুরু হয়। রোগীরা ও তাদের স্বজনরা কর্তৃপক্ষকে বিষয়টি জানানোর পর হাসপাতাল কর্তৃপক্ষ গণপূর্ত অধিদফতরের প্রকৌশলীদের বিষয়টি জানায়। প্রকৌশলীরা সরেজমিন অনুসন্ধান করে জানান, গভীর নলকূপে পানির স্তর নেমে যাওয়ায় পাম্প দিয়ে পানি উঠছে না। এর বদলে বালু উঠছে।

এই বিষয়ে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক মীর জামাল উদ্দিন বলেন, ‘পানির সমস্যা সমাধানে আমরা ওয়াসার সাথে যোগাযোগ করেছি। ঘণ্টাখানেকের মধ্যেই পানি চলে আসবে। আপাতত পাশের একটা বিল্ডিং থেকে পানি এনে গুরুত্বপূর্ণ কাজগুলো চালাচ্ছি।

তিনি বলেন, ‘ওয়াসা জানিয়েছে, আজকের দিনের মধ্যেই হাসপাতালে আরেকটি বিকল্প পানির লাইন তারা স্থাপন করে দেবে। আশা করি, আজকের মধ্যেই পানির সংকট কাটিয়ে ওঠা যাবে।’

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য