,

যুক্তরাষ্ট্রে ৫-১১ বছরের শিশুদের জন্য করোনা টিকা অনুমোদন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র ৫ থেকে ১১ বছরের শিশুদের জন্য ফাইজারের কোভিড টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে বর্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার দেশটির খাদ্য ও ওষুধ বিষয়ক প্রধান নিয়ন্ত্রক সংস্থা ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) এই অনুমোদন দেয়। ফাইজারের টিকার এই অনুমোদনের পর যুক্তরাষ্ট্রের ২ কোটি ৮০ লাখ শিশুকে করোনা টিকার আওতায় আনার বিষয়টি এখন সময়ের ব্যাপার মাত্র।

এর আগে চলতি সপ্তাহেই যুক্তরাষ্ট্রের ৫ বছর থেকে ১১ বছর বয়সী শিশুদের ফাইজারের টিকা দেয়ার সুপারিশ করে এফডিএ বিশেষজ্ঞরা। সংস্থাটির বিশেষজ্ঞ প্যানেল সেসময় জানায়, শিশুদের ক্ষেত্রে ফাইজারের টিকা প্রয়োগে নানাবিধ ঝুঁকি ও পাশ্বপ্রতিক্রিয়ার তুলনায় উপকারিতা বেশি।

এ প্রসঙ্গে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (এফডিএ) ভারপ্রাপ্ত প্রধান জ্যানেট উডকক এক বিবৃতিতে জানায়, একজন মা ও চিকিৎসক হিসেবে আমি এটা জানি যে- আজকের এই অনুমোদনের জন্য এতদিন ধরে শিশুদের বাবা-মা, কেয়ার গিভার, স্কুল স্টাফ এমনকি শিশুরাও অপেক্ষা করছিলেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য