,

অত্যাচার করে ক্ষমতায় টেকা যাবে না: আব্বাস

news-image

নিজস্ব প্রতিবেদক : অত্যাচার করে ক্ষমতায় বেশি দিন টেকা যাবে না বলে সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়বাদী যুবদলের উদ্যোগে দ্রব্যমূল্যের উর্দ্ধগতির প্রতিবাদে আয়োজিত এক মানববন্ধনে তিনি এ হুঁশিয়ারি দেন।

সরকারের প্রতি হুঁশিয়ারি দিয়ে মির্জা আব্বাস বলেন, অত্যাচার-অনাচার করে ক্ষমতায় বেশি দিন টেকা যাবে না। আপনারাও ক্ষমতায় থাকতে পারবেন না। আর যত পেটান এবং যত মারেন- আমাদের কর্মীদের ক্ষমতা বাড়বে।

নিত্যপণ্যের দাম একবার বাড়বে আবার কমবে, এটাই নিয়ম উল্লেখ করে তিনি বলেন, নিত্যপণ্যের দাম বাংলাদেশে বাড়ে কিন্তু আর কমে না। লাফিয়ে লাফিয়ে বাড়ে। কারণ আওয়ামী লীগ সিন্ডিকেট করে টাকা বিদেশে পাচার করে।

পুলিশদের উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা আওয়ামী লীগের না, সরকারি বেতনভুক্ত কর্মচারী। ভেবে দেখুন, আপনাদের ঘরেও সন্তান আছে। সুতরাং যাদের গায়ে হাত তুলেন ভেবে দেখুন আপনার সন্তানের গায়ে কেউ হাত তুললে কেমন লাগবে। আর আমাদের টাকায় গুলি কিনে, আমাদেরই মারছেন।

‘এক সময় আসবে বর্তসান সরকারের পতন ঘটবে। তখন এই সরকারের একজনও মাঠে নামার সাহস পাবে না।’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার প্রসঙ্গে আব্বাস বলেন, বিদেশ যাওয়ার ভিসা পাচ্ছেন না খালেদা জিয়া। কিন্তু কয়েকদিন আগে আমাদের দেশের একজন বিশেষ লোক ট্রিটমেন্ট করে দেশে এলেন। তিনবারের সাবেক প্রধানমন্ত্রীর ভিসা হয় না। কারণ তিনি এদেশে গণতন্ত্র ও গণমানুষের স্বাধীনতা দিয়েছিলেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য