,

মাকে হারালেন কৌশানী

news-image

বিনোদন ডেস্ক : টালিউডের জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখার্জি। শুক্রবার (২৯ অক্টোবর) মধ্যরাতে কলকাতার একটি হাসপাতালে তার মা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বহুদিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন কৌশানীর মা। পরে ফুসফুসে সংক্রমণও ধরা পড়ে।

পরিস্থিতির অবনতি হলে গত ২৩ অক্টোবর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে শতচেষ্টায়ও তাকে বাঁচানো যায়নি। অবশেষে শুক্রবার মধ্যরাতে হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।কৌশানীর পাশেই রয়েছেন তার প্রেমিক অভিনেতা বনি সেনগুপ্ত। বনির মা পিয়া সেনগুপ্ত এক সংবাদমাধ্যমের জানান, বেশ কিছু শারীরিক সমস্যা ছিল কৌশানীর মায়ের। কিডনি ট্রান্সপ্লান্টও হয়েছিল তার।

২০১৫ সালে রাজ চক্রবর্তী পরিচালিত ‘পারবো না আমি ছাড়তে তোকে’ সিনেমার মাধ্যমে অভিনয় সফর শুরু করেছিলেন কৌশানী। তৃণমূলে যোগ দিয়ে কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রে নির্বাচনও করেছেন এ অভিনেত্রী। তবে ভোটে হেরে যান। এ মুহূর্তে মাকে হারিয়ে ভেঙে পড়েছেন কৌশানী।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য