,

প্রথমবার আউটলেট উদ্বোধনে বুবলী

news-image

বিনোদন প্রতিবেদক : ঢালিউডের চিত্রনায়িকা শবনম বুবলী। পাঁচ বছরের ক্যারিয়ারে কখনোই তাকে কোনো শো-রুমের উদ্বোধনে দেখা যায়নি। এবারই প্রথম এই নায়িকার হাত ধরে যাত্রা শুরু করলো আনুশী’স মেকওভার অ্যান্ড বিউটি সেলুন নামে অভিজাত এক বিউটি সেলুন।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর গ্রিনরোডের বিটিআই সেন্ট্রাল গার্ডেনের তৃতীয় তলায় বিউটি সেলুনটির দ্বিতীয় শাখা উদ্বোধন করেন তিনি।

এসময় আরও উপস্থিত ছিলেন চিত্র প্রযোজক টপি খান, আনুশী’স মেকওভার অ্যান্ড বিউটি সেলুনের কর্ণধার আফরোজা লাকীসহ অনেকে।

শবনম বুবলী বলেন, ‘একাধিক শো-রুম উদ্বোধনের আমন্ত্রণ পেলেও ব্যাটে-বলে না মেলায় উপস্থিত থাকা হয়নি। টপি ভাই যখন আমাকে আমন্ত্রণ জানালেন আর না করতে পারিনি। আমার প্রথম সিনেমা বসগিরির প্রযোজক উনি। শুরুতে একটা টিম হয়ে কাজ করেছিলাম। তখন থেকেই আমাদের ভাই-বোনের মতো আলাদা বন্ডিং তৈরি হয়।’

‘এই বিউটি সেলুনের কর্ণধার একজন নারী উদ্যোক্তা। কোনো নারী যখন স্বাবলম্বী হয়ে ঘরের বাইরে এগিয়ে যান দেখে খুব ভালো লাগে। তার এই প্রচেষ্টা সাধুবাদ জানাই। তার সাফল্যের ধারা বজায় থাকুক।’

কর্ণধার আফরোজা লাকী জানান, নারীদের হেয়ার স্পা, কালার, ব্রাইডাল মেকাপ, পার্টি মেকাপ, ব্ল্যাকস্পট রিমুভ, নেইল কাটিং, মেস্তা রিমুভসহ যাবতীয় সেবা আধুনিকভাবে দেওয়া হয় আনুশী’স মেকওভার অ্যান্ড বিউটি সেলুনে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য