,

ক্ষতিপূরণের দাবিতে পাটুরিয়ায় মালিক-চালকদের মানববন্ধন

news-image

রাজবাড়ী প্রতিনিধি : পাটুরিয়া ঘাটে ডুবে যাওয়া ফেরিতে থাকা গাড়ির মালিক, চালক ও হেলপাররা ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন করেছেন।

শনিবার (৩০ অক্টোবর) দুপুর পৌনে ১টার দিকে পাটুরিয়ার ৫ নম্বর ফেরিঘাটে এপ্রোচ সড়কে এ কর্মসূচি করে তারা। এসময় তাদের হাতে বিভিন্ন দাবি সম্বলিত প্ল্যাকার্ড দেখা যায়।

মানববন্ধনে বক্তৃতা করেন ক্ষতিগ্রস্ত ট্রাকমালিক সোয়েবুর রহমান, হারুন অর রশিদ, চালক জিল্লুর রহমান, হাবিব প্রমুখ।

ট্রাকমালিক সোয়েবুর রহমান বলেন, ‘ফেরি ডুবে যাওয়ায় আমাদের গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পানিতে ভেসে গেছে গাড়ির মালামালসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র।’

হারুণ অর রশিদ বলেন, ‘গাড়ি তো ক্ষতিগ্রস্ত হয়েছেই, সঙ্গে কাগজপত্র হারানোয় ক্ষতি অপূরণীয়। কারণ একটা গাড়ির কাগজ করতে গেলে অনেক খরচ হয়। সঙ্গে পদে পদে ভোগান্তি পোহাতে হয়।’

চালক জিল্লুর রহমান বলেন, ‘ট্রাক চালিয়ে যে উপার্জন হয়, তা দিয়েই আমাদের সংসার চলে। ধার-দেনা যা করছি, তাও এ গাড়ি চালিয়ে যা আয় হয়, তা থেকেই পরিশোধ করবো। অথচ এখন গাড়িও গেলো, কাগজপত্রও গেলো।’

এসময় তারা ফেরিডুবিতে ক্ষতিগ্রস্ত যানবাহন মেরামত ও এর সঙ্গে খোয়া যাওয়ার কাগজপত্র করতে সরকারি সহায়তার দাবি জানান।

এদিকে, শনিবার সকাল থেকে চতুর্থ দিনের মত উদ্ধার অভিযান শুরু হয়েছে। উদ্ধার কাজে হামজার পাশাপাশি যোগ দিয়েছে উদ্ধারকারী জাহাজ ‘রুস্তম’। শেষ খবর পাওয়া পর্যন্ত চতুর্থ দিনে এ পর্যন্ত দুটি মোটরসাইকেল ও একটি ট্রাক উদ্ধার করা সম্ভব হয়েছে। সবমিলিয়ে এ পর্যন্ত ১৩টি ট্রাক ও কাভার্ডভ্যান ও তিনটি মোটরসাইকেল উদ্ধার করেছে উদ্ধারকারী দল।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) যুগ্ম-পরিচালক (উদ্ধার) ফজলুর রহমান জাগো নিউজকে, উদ্ধার অভিযান চলছে। উদ্ধার কাজে তাদের সঙ্গে যোগ দিয়েছে ‘রুস্তম’। ডুবন্ত যানবাহনগুলো উদ্ধার শেষে ফেরি উদ্ধারের প্রক্রিয়া শুরু করা হবে।

গত ২৭ অক্টোবর সকালে গোয়ালন্দের দৌলতদিয়া ঘাট থেকে ১৭টি পন্যবাহী ট্রাক ও বেশ কয়েকটি মোটরসাইকেলসহ রো রো ফেরি ‘আমানত শাহ’ পাটুরিয়ার ৫ নম্বর ঘাটে আসে। সেখানে ফেরি তলা দিয়ে পানি ঢুকে হঠাৎ কাত হয়ে ডুবে যায়।

এসময় তড়িঘড়ি তিনটি ট্রাক নামতে সক্ষম হলেও অন্য যানবাহনগুলো নিয়ে ডুবে যায় ফেরিটি। ঘটনার পর স্থানীয় প্রশাসন চার সদস্য ও নৌমন্ত্রণালয় সাত সদস্যের পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য