,

‘পরকীয়ার জেরে’ পুত্রবধূ-শাশুড়িসহ তিন খুন, ধারণা র‌্যাবের

news-image

টাঙ্গাইল প্রতিনিধি : পরকীয়ার জেরে টাঙ্গাইলের ঘাটাইলে পুত্রবধূ-শাশুড়িসহ তিন খুন হতে পারে বলে ধারণা করছে র‌্যাব। শনিবার (৩০ অক্টোবর) টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার লে. আব্দুল্লাহ আল মামুন এ তথ্য জানান।

তিনি বলেন, সকালে বসতঘর থেকে সৌদি প্রবাসী জয়নুদ্দিনের স্ত্রী সুমি আক্তার (২৬), তার শাশুড়ি জমেলা বেগম ও শাহজালাল ইসলাম সোহাগ (৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এসময় সুমির শিশু সন্তানকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

আব্দুল্লাহ আল মামুন বলেন, মরদেহের পাশে ছুরি ও হাতুড়ি পাওয়া গেছে। পুলিশের তদন্ত বিভাগের (সিআইডি) একটি টিম ঘটনাস্থলে আসছেন। তারা আসলে মরদেহ থানায় নেওয়া হবে।

এ বিষয়ে দিঘড় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল কালাম আজাদ মামুন জানান, শাহজালালের সঙ্গে সুমির অবৈধ সম্পর্ক ছিল। প্রায় ছয়মাস আগে শাহজালালের সঙ্গে সুমি পালিয়ে ছিলেন। শুনেছি তারা বিয়েও করেছিলেন। পরে সুমির বাবা-মা তাকে ফিরিয়ে আনেন স্বামী বাড়িতে।

এর আগে শনিবার সকালে উপজেলার দিঘড় ইউনিয়নের কাশতলার খামারপাড়া এলাকার বসতঘর থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য