বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আরও এক রাত কারাগারে থাকছেন শাহরুখপুত্র

news-image

বিনোদন ডেস্ক : মাদক মামলায় আরিয়ানের জামিন হয়েছে বৃহস্পতিবার। শুক্রবার সন্ধ্যার মধ্যে সব প্রসিডিউর মেনেই তার কারা মুক্তির কথা। সে অনুযায়ী বাবা বলিউড বাদশা শাহরুখ খানও গিয়েছিলেন ছেলেকে নিয়ে আসতে! কিন্তু শেষ সময়ে জানা গেলো, আজও জেল থেকে মুক্তি হচ্ছে না আরিয়ানের!

হ্যাঁ, বিকেল সাড়ে ৫টার মধ্যে জামিন আদেশের নথি বিশেষ আদালতে না পৌঁছানোতে শুক্রবারও মুক্ত হতে পারছেন না আরিয়ান। ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার এমনটাই জানিয়েছে।

এদিকে শুক্রবার আদালতে গিয়ে শাহরুখের ছেলের জন্য ১ লাখ টাকার বন্ড সই করেছেন জুহি চাওলা। ভেবেছিলেন আজই বন্ধুর ছেলেকে নিয়ে ফিরবেন।

কিন্তু আর্থার জেলের সূত্রকে উদ্ধৃত করে আনন্দবাজার বলছে, আরও এক রাত কারাগারেই থাকতে হচ্ছে শাহরুখপুত্র আরিয়ানকে। শনিবার সকালে হয়তো ছাড়া পাবেন তিনি।

জামিনের নির্দেশের পরেও বেশ কিছু নিয়মকানুন থাকে। যার মধ্যে অন্যতম মুম্বাই হাই কোর্টের জামিনের রায়ের একটি কপি জমা দিতে হবে মাদক সংক্রান্ত বিশেষ আদালতে। তার পরে বিশেষ আদালত আরিয়ানের মুক্তির আদেশ জারি করবে। সেই নথি আবার আর্থার রোড জেলের বাইরে ‘বেল বক্স’-এ নিয়ে যেতে হবে। সেখানে বিকেল সাড়ে পাঁচটার মধ্যে তা পৌঁছানোর কথা ছিলো। কিন্তু মাদক সংক্রান্ত বিশেষ আদালতে সময় মতো পৌঁছায়নি আরিয়ানের সেই রায়ের কপি। ফলে আবার আটকে গেল আরিয়ানের বাড়ি ফেরা।

 

এ জাতীয় আরও খবর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল