,

রাজপথ দখল করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে

news-image

নিজস্ব প্রতিবেদক : গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, জেলায়-জেলায় শহরে-শহরে জনগণকে সংঘবদ্ধ করে জাতীয় আন্দোলনের জন্য প্রস্তুত করতে হবে। রাজপথ দখল করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।

তিনি বলেন, দেশের জনগণকে সঙ্গে নিয়ে রাজপথ দখল করতে হবে। অর্থনীতি-শাসনব্যবস্থা কোনোকিছু জনগণের নিয়ন্ত্রণে নেই। দেশকে জনগণের নিয়ন্ত্রণে আনতে প্রয়োজন ঐক্য।

শুক্রবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত ভোটাধিকার প্রতিষ্ঠা ও রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের লক্ষ্যে বৃহত্তর ঐক্য গড়ে তোলার আহ্বানে গণসংহতি আন্দোলনের চতুর্থ জাতীয় প্রতিনিধি সম্মেলনে তিনি এসব কথা বলেন।

গণফোরাম সভাপতি বলেন, জনগণ মানসিকভাবে প্রস্তুত রয়েছে, তারা আর সহ্য করতে পারছে না। জনগণকে সঙ্গে নিয়ে রাজপথ দখল করতে হবে।

তিনি আরও বলেন, দেশের এই অবস্থার পরিবর্তন আনতে হলে প্রয়োজন জনগণের ঐক্য। অবিলম্বে আমাদের রাজপথে নামতে হবে, বাড়িতে বসে থাকা যাবে না।

উপস্থিত সবার উদ্দেশ্যে প্রবীণ এই রাজনীতিবিদ বলেন, মানুষ প্রস্তুত হয়ে আছে, আপনারা যখন পথে নামবেন তখন লাখ-লাখ মানুষকে পাশে পাবেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য