,

দুর্বৃত্তের ছুরিকাঘাতে জখম আয়েশা মারা গেছেন

news-image

ঢামেক প্রতিবেদক : রাজধানীর আদাবর থানার নবোদয় হাউজিং এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে গুরুতর জখম পোশাকশ্রমিক মোছা. আয়েশা সিদ্দিকা (২২) মারা গেছেন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) চিকিৎসাধীন শুক্রবার (২৯ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

এর আগে শুক্রবার ভোরে আয়েশাকে ছুরিকাঘাত করে মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে দুই যুবক। সেখান থেকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে তার অবস্থার অবনতি হলে আইসিইউতে নেওয়া হয়।

আয়েশার স্বামী রুবেল বলেন, আজ ভোরে রিকশা নিয়ে আমার স্ত্রী একটি কাজে বাইরে যাচ্ছিল। আদাবর নবোদয় হাউজিং বাজারের সামনে গেলে দুই যুবক রিকশার গতিরোধ করে মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় বাধা দিলে তার হাতে ছুরিকাঘাত করে তারা পালিয়ে যায়।

তিনি আরও বলেন, কিছুদিন ধরে দুই যুবক আমার স্ত্রীকে উত্যক্ত করছিল। আমার ধারণা, আজ তারাই ছুরিকাঘাত করে পালিয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য