,

আব্বু ভালো আছেন: আঁখি আলমগীর

news-image

বিনোদন ডেস্ক : বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দিবাগত রাত শেষে খবর ছড়াতে থাকে নায়ক আলমগীর আর নেই। বেশ কিছু আইডি ও পেজে পোস্ট দিয়ে এ অভিনেতা মারা গেছেন বলে দাবি করা হয়।

যা দ্রুতই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। খোঁজ নিয়ে জানা গেছে, সুস্থ আছেন কিংবদন্তি এ নায়ক। বাসাতেই রয়েছেন তিনি।

আরও জানা যায়, ৯ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী কালজয়ী এই অভিনেতা বৃহস্পতিবার সন্ধ্যায় এফডিসি গিয়েছিলেন। সেখানে পরিচালক ও প্রযোজকদের সঙ্গে সময় কাটিয়েছেন। আড্ডা দিয়েছেন নায়ক সাইমনের সঙ্গেও৷

নিশ্চিত না হয়ে মিথ্যা তথ্যে আলমগীরের মৃত্যুর গুজব ছড়ানোতে আহত হয়েছেন তার মেয়ে কণ্ঠশিল্পী আঁখি আলমগীর৷

তিনি ২৯ অক্টোবর মধ্যরাতে ফেসবুকে এক স্ট্যাটাসে লেখেন, আব্বুকে নিয়ে কে বা কারা গুজব ছড়িয়েছে। আলহামদুলিল্লাহ, আব্বু খুব ভালো আছেন, নিরাপদ এবং সুস্থ আছেন।

ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, মানুষের এমন আচরণ দেখে আমরা খুব ব্যথিত। নায়ক আলমগীর সর্বশেষ ‘একটি সিনেমার গল্প’ নামে চলচ্চিত্র প্রযোজনা ও পরিচালনা করেছেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য