,

হাসপাতালে ভর্তি রজনীকান্ত

news-image

বিনোদন ডেস্ক : হাসপাতালে ভর্তি হয়েছেন জনপ্রিয় অভিনেতা রজনীকান্ত। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে চেন্নাইয়ের কাবেরী হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

অভিনেতার প্রচারসচিব রিয়াজ কে আহমেদ সংবাদ সংস্থা পিটিআইকে জানান, নিয়মিত চেকআপের অংশ হিসেবেই রজনীকান্তকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দাদাসাহেব ফালকে পুরস্কার নিতে কয়েক দিন আগেই দিল্লি গিয়েছিলেন রজনীকান্ত। ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও দেখা করেন তিনি।

গত বছরের ডিসেম্বরেও হায়দরাবাদের একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন রজনী। তার রক্তচাপ কমে গিয়েছিল। যদিও দুদিন পরই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।

আগামী ৪ নভেম্বর তার ছবি ‘আন্নাথে’ মুক্তি পাবে। রজনীকান্ত তার অভিনীত অনেক সিনেমার জন্য অসংখ্য পুরস্কার অর্জন করেন, বিশেষভাবে তামিল সিনেমার জন্য।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য