,

ভ্রমণের ‘লাল তালিকা’ থেকে সব নাম মুছে দিচ্ছে যুক্তরাজ্য

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভ্রমণ সংক্রান্ত লাল তালিকায় থাকা শেষ সাতটি দেশের নামও মুছে ফেলার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য। আগামী মাসের প্রথম দিন থেকেই এ তালিকা থেকে মুক্তি পাচ্ছে দেশগুলো। ফলে এতদিন এসব দেশের ভ্রমণকারীদের যুক্তরাজ্যে পৌঁছে হোটেলে ১০দিন কোয়ারেন্টাইনে থাকার যে নিয়ম ছিল, তা আর থাকছে না। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) ব্রিটিশ পরিবহনমন্ত্রী গ্র্যান্ট শ্যাপস এ তথ্য জানিয়েছেন। খবর রয়টার্সের।

আগামী ১ নভেম্বর যুক্তরাজ্যের ভ্রমণ সংক্রান্ত লাল তালিকা থেকে মুক্তি পেতে যাওয়া দেশগুলো হচ্ছে কলম্বিয়া, ডমিনিকান রিপাবলিক, ইকুয়েডর, হাইতি, পানামা, পেরু ও ভেনেজুয়েলা। এসব দেশ থেকে ভ্রমণে আর কোনো উদ্বেগ নেই বলে মনে করছেন যুক্তরাজ্যের শীর্ষ মেডিক্যাল কর্মকর্তারা।

শ্যাপস বলেছেন, নতুন ভ্রমণবিধি ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও নর্দার্ন আয়ারল্যান্ডে গৃহীত হবে। তবে দেশগুলোকে যদি আবারও লাল তালিকায় পাঠানোর প্রয়োজন হয়, তার জন্য কয়েকশ’ হোটেল রুম প্রস্তুত রাখা হচ্ছে।

তিনি জানান, যুক্তরাজ্যের স্বীকৃত টিকা ব্যবহার হয়েছে এমন দেশের তালিকায় নতুন করে ৩০টি নাম যুক্ত করা হবে। এ নিয়ে এমন দেশের সংখ্যা ১৩৫টির বেশি হতে যাচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য