রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বিসিএসসহ ১৩ নিয়োগ পরীক্ষা শুক্রবার

news-image

নিজস্ব প্রতিবেদক : শুক্রবার যে ১৩টি প্রতিষ্ঠান, মন্ত্রণালয় ও সংস্থার নিয়োগ পরীক্ষার সূচি দেয়া হয়েছে তা হলো- বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, জেলা প্রশাসকের কার্যালয়, সাতক্ষীরা, বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে অনুষ্ঠিত হবে। আর জেলা প্রশাসকের কার্যালয়, সাতক্ষীরার কয়েকটি পদের লিখিত পরীক্ষা সাতক্ষীরায় হবে। বাকি সব প্রতিষ্ঠানের পরীক্ষা নেয়া হবে ঢাকায়।

৯টি প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষা হবে সকালে, একটি প্রতিষ্ঠানের দুপুরে ও চারটি প্রতিষ্ঠানের পরীক্ষা অনুষ্ঠিত হবে বিকেলে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) একটি পদের ব্যবহারিক ছাড়া বাকি সবগুলো প্রতিষ্ঠানের লিখিত পরীক্ষা নেয়া হবে।

প্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইটের তথ্যমতে, শুক্রবার ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে শুরু হবে সকাল ১০টায়। এদিন একই সময়ে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও জেলা প্রশাসকের কার্যালয়, সাতক্ষীরার বিভিন্ন পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শুক্রবার বেলা সাড়ে ১১টায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষা এবং বেলা আড়াইটায় বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের দুটি পদের মৌখিক পরীক্ষা শুরু হবে।

বেলা ৩টায় শুরু হবে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও অর্থ মন্ত্রণালয়ের পরীক্ষা এবং ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ও বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) বিভিন্ন পদের পরীক্ষা শুরু হবে বেলা সাড়ে ৩টা থেকে।

 

এ জাতীয় আরও খবর

দেশজুড়ে এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি : অর্থমন্ত্রী

বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

ঝটিকা মিছিল থেকে পালাতে গিয়ে আটক ২

তিন বছর পূর্ণ করল ডিজিটাল মিডিয়া ফোরাম

চীন সফরে ১৭ চুক্তির সম্ভাবনা, তিস্তা নিয়ে আলোচনা

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

শুধু খেলাধুলা নয়, সবক্ষেত্রে দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী

ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির রূপরেখা

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ভয়াবহ বিস্তার

পাথরবোঝাই ট্রাক উল্টে দুইজনের মৃত্যু