,

এ মাসেই দেয়া হবে করোনায় মৃত ব্যাংকারদের ক্ষতিপূরণ

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনা ভাইরাসে গত সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন ব্যাংকের ১৮৬ জন কর্মকর্তা-কর্মচারী মারা গেছেন। আর ক্ষতিপূরণ পেয়েছে ৬১ জনের পরিবার। গত এপ্রিলে এক নির্দেশনায় কেন্দ্রীয় ব্যাংক বলেছে, করোনায় আক্রান্ত হয়ে কোনো ব্যাংকার মারা গেলে তার পরিবার ক্ষতিপূরণ বাবদ সর্বোচ্চ ৫০ লাখ টাকা পাবে। ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার থেকে অফিসারের নিচের পদমর্যাদার কর্মকর্তার পরিবার পাবে ৩৭ লাখ ৫০ হাজার টাকা। এ ছাড়া কোনো কর্মচারী মারা গেলে তার পরিবার পাবে ২৫ লাখ টাকা।

ক্ষতিপূরণ দেয়ায় বেসরকারি ব্যাংকগুলো কিছুটা এগিয়ে থাকলেও পিছিয়ে আছে সরকারি খাতের ব্যাংকগুলো। এই পরিস্থিতিতে ৩১ অক্টোবর রোববারের মধ্যে অবশিষ্ট সব পরিবারকে ক্ষতিপূরণের অর্থ বুঝিয়ে দেয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

করোনা মহামারি শুরুর পর গত সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন ব্যাংকের ৩৩ হাজার ৩৭৫ জন কর্মকর্তা-কর্মচারী আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ১৮৬ জন। গত কয়েক মাসে অবশ্য আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমেছে। সর্বশেষ সেপ্টেম্বরে মারা গেছেন একজন ব্যাংকার। করোনায় বেসরকারি ব্যাংকের তুলনায় সরকারি ব্যাংকের বেশি কর্মকর্তা-কর্মচারী মারা গেছেন। গত সেপ্টেম্বর পর্যন্ত করোনার কারণে সর্বোচ্চ ৩২ জন কর্মকর্তা-কর্মচারীকে হারিয়েছে রাষ্ট্রমালিকানাধীন সোনালী ব্যাংক। জনতা ব্যাংকের মারা গেছেন ২০ কর্মকর্তা-কর্মচারী। বাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি) ১৭ জন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) ১৩ জন, অগ্রণী ব্যাংক ১৫ জন ও ইসলামী ব্যাংক ১১ জনকে হারিয়েছে। এ ছাড়া ন্যাশনাল ব্যাংকের ৭ জন এবং রূপালী, ইউসিবিএল ও উত্তরা ব্যাংকের ৬ জন করে কর্মকর্তা-কর্মচারী করোনায় প্রাণ হারিয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য