,

ত্রিপুরায় সাম্প্রদায়িক হামলার প্রতিবাদ জানালো কংগ্রেস

news-image

আন্তর্জাতিক ডেস্ক ” ত্রিপুরায় সাম্প্রদায়িক হামলার প্রতিবাদ জানিয়েছে ভারতের রাজনৈতিক দল কংগ্রেস। এ নিয়ে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করে ত্রিপুরা কংগ্রেস।

সাম্প্রদায়িক এসব হামলার ঘটনায় কংগ্রেস ভারতের হিন্দুত্ববাদী দল বিশ্ব হিন্দু পরিষদ, বজরাংগী দল এবং ত্রিপুরা বিজেপিকে দায়ী করছে।

ত্রিপুরা পুলিশের পক্ষ থেকে গত ২৬ অক্টোবর রাজ্যটির পানিসাগর মহকুমায় কোন মসজিদে অগ্নিকাণ্ড সংঘটিত হয়নি মর্মে জানানো হয়েছে। কিছু কিছু পত্রিকাও মসজিদে হামলার বিষয়টিকে গুজব বলে প্রচার করেছে।

তবে ভারতের দ্য ওয়ার অনলাইন জানায়, ওই দিন রোয়া বাজার চামটিলা মসজিদে বিশ্ব হিন্দু পরিষদের মিছিল শেষে হামলা হয়েছে। এছাড়া বাজারটিতে দোকান ও বাড়িঘরে অগ্নিসংযোগ হয়েছে। ত্রিপুরা পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (এআইজি) সুব্রত চক্রবর্তী দ্য ওয়ারকে খবরটি নিশ্চিত করেছেন।

বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার প্রতিবাদে এ মিছিলটি করেছিল বিশ্ব হিন্দু পরিষদ। ভারতের প্রভাবশালী দৈনিক হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, রোয়া বাজারে অন্তত দু’টি দোকান ভাঙচুর করা হয়েছে।

পুলিশ বলছে, পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড