,

বরের সঙ্গে সেলফি তোলা নিয়ে সংঘর্ষ, হাসপাতালে ভর্তি ৮

news-image

নোয়াখালী প্রতিনিধি : বরের সঙ্গে সেলফি তোলার সময় এক নারীর সঙ্গে ধাক্কা লাগে। এ নিয়ে শুরু হয় কথা-কাটাকাটি। এই কথা-কাটাকাটি একপর্যায়ে রূপ নেয় সংঘর্ষে। প্রায় ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে কনের মাসহ আহত আটজনকে হাসপাতালে ভর্তি হয়েছেন।

নোয়াখালীর হাতিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের আহম্মদ মিয়া বাজারের পাশে কনের বাড়িতে বুধবার রাতে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- কনের মা কুলসুমা বেগম (৩৫), আত্মীয় আনোয়ারা খাতুন (৭০), বরপক্ষের ইয়াসমিন আক্তার (৩০), সালমা আক্তার (২৮), বরের ভাই মো. মিরাজ (৩৩), মো. মুরাদ (৩০) ও মো. রুবেল (১৫)।

তাদেরকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, প্রায় তিন মাস আগে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কামাল উদ্দিনের ছেলে মো. মিলনের (২৫) সঙ্গে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের রাশেদ উদ্দিনের মেয়ে রাশেদা বেগমের (১৯) পারিবারিকভাবে বিয়ে হয়।

বুধবার (২৭ অক্টোবর) কনেকে আনুষ্ঠানিকভাবে বরের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য বরযাত্রী কনের বাড়িতে আসে। বর ও কনেকে বিদায় দেওয়ার সময় বরের সঙ্গে সেলফি তুলতে গিয়ে কনেপক্ষের এক নারীর সঙ্গে ধাক্কা লাগে।

এ নিয়ে শুরু হয় কথা-কাটাকাটি। এই কথা-কাটাকাটি একপর্যায়ে রূপ নেয় সংঘর্ষে। প্রায় ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে কনের মাসহ উভয়পক্ষের আহত আটজনকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

বিষয়টি নিশ্চিত করে হাতিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দিদারুল ইসলাম খান বলেন, সংঘর্ষের খবর পেয়ে সঙ্গে সঙ্গে লোকজন নিয়ে কনের বাড়িতে যাই। পরে উভয় পক্ষকে শান্ত করে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর ব্যবস্থা করি। এছাড়াও শেষে কনেকে বরের সঙ্গে পাঠিয়ে দিই।

এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বলেন, এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর