,

ফেরিডুবিতে দৌলতদিয়ায় ৪ কিলোমিটার দীর্ঘ যানজট

news-image

মানিকগঞ্জে প্রতিনিধি : মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ফেরি আমানত শাহ ডুবে যাওয়ার কারণে দৌলতিয়ায় প্রায় চার কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার(২৮অক্টোবর) সকাল ১০টায় দিকে দেখা যায় দৌলতদিয়া ফেরিঘাটের জিরো কিলোমিটার থেকে প্রায় সাড়ে ৪ কিলোমিটার এলাকা জুড়ে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি।

অন্যদিকে, ঢাকা-খুলনা মহাসড়কে যানবাহনের চাপ কমানোর জন্য দৌলতদিয়া থেকে সাড়ে ১৩ কিলোমিটার দূরে গোয়ালন্দ মোড় এলাকায় ঢাকা-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে পণ্যবাহী ট্রাকের দীর্ঘসারি লক্ষ্য করা গেছে।

রীনা নামে এক বাসযাত্রী জানান, ‘প্রায় ৬ ঘণ্টা ধরে ঘাট এলাকায় বসো আছি কিন্তু কখন ফেরিতে উঠতে পারব জানি না।’

কাভার্ডভ্যানচালক সালাম বলেন ‘এই ঘাটে সবসময়ই দুর্ভোগ পোহাতে হয়। এখন শুনলাম ওই পাশের ঘাটে একটি ফেরি উল্টে গেছে। কখন ফেরি পার হতে পারবো জানি না। গত রাত ৪টার সময় ঘাট এলাকায় এসেছি এখনো ফেরিতে উঠতে পারি নাই।’

অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডাব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখা ব্যবস্থাপক (বাণিজ্য) মো. শিহাব উদ্দিন জানান,পাটুরিয়া ফেরি ঘাটের ৫ নম্বর ঘাট কখন সচল হবে তা ঠিকভাবে বলা যাচ্ছে না। এ কারণে এই পাশে যানবাহনের জট আছে। ঘাট সচল হলে সবকিছু আবার স্বাভাবিক হবে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য