,

আঞ্চলিক স্থিতিশীলতাকে হুমকিতে ফেলছে মিয়ানমার

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের জান্তা সরকারের কঠোর সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার আসিয়ান সম্মেলনে ভার্চ্যুয়ালি অংশ নিয়ে তিনি বলেন, তার সরকার মিয়ানমারের জনগণের সঙ্গে আছে।

সেইসঙ্গে তিনি বলেন, আঞ্চলিক স্থিতিশীলতা হুমকিতে ফেলছে মিয়ানমারে জান্তা সরকার। বৃহস্পতিবার এনডিটিভি এ খবর জানিয়েছে।

গত মঙ্গলবার মিয়ানমারের কোনো প্রতিনিধি ছাড়াই দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো নিয়ে গঠিত জোট আসিয়ানের বার্ষিক সম্মেলন শুরু হয়। এ সম্মেলনের আগে মিয়ানমারের জান্তা সরকারের প্রধানকে আমন্ত্রণ জানানো হয়নি।

সম্মেলনে জো বাইডেন বলেন, ‘মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের কারণে সৃষ্ট ট্রাজিডি আমরা অবশ্যই চিহ্নিত করবো, যা ক্রমগতভাবে আঞ্চলিক স্থিতিশীলতাকে হুমকিতে ফেলছে।’

বাইডেন বলেন, ‘যুক্তরাষ্ট্র মিয়ানমারের জনগণের পাশে আছে এবং সামরিক শাকদের প্রতি সহিংসতা বন্ধ করা, সব রাজনৈতিক বন্দীদের মুক্তি দেয়া ও গণতন্ত্রের পথে ফিরে আসার আহ্বান জানায়।’

মার্কিন প্রেসিডেন্ট চীন-তাইওয়ান প্রসঙ্গ নিয়েও কথা বলেন। তিনি বলেন, তাইওয়ান প্রণালীতে চীনের ‘উস্কানিমূলক’ পদক্ষেপে যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন। এ প্রণালী চীনের মূল ভূখণ্ড থেকে তাইওয়ানকে পৃথক করেছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য