,

আল্লু অর্জন ও রেশমিকার নতুন গানে ১ ঘণ্টাতেই ১০ লাখ ভিউ

news-image

বিনোদন প্রতিবেদক : দক্ষিণের সুপারস্টার আল্লু অর্জুনের সঙ্গে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন রেশমিকা মান্দানা। তাদের
‘পুষ্প’ ছবিটি এরইমধ্যে আলোচনার জন্ম দিয়েছে। এটি মুক্তি পাচ্ছে ডিসেম্বরের ১৭ তারিখ। চলছে জোর প্রচারণা।

সেই প্রচারণার অংশ হিসেবে প্রকাশ হচ্ছে গান। তবে সম্প্রতি প্রকাশ হতে যাওয়া তৃতীয় গানটি নিয়ে বেশ শংকায় ছিলেন ছবির প্রযোজক, পরিচালক ও টিম। ক্রিসমাস মৌসুমের ছবিটি নিয়ে দর্শকের অনেক আগ্রহের কথা জানা গেছে। তবে সুকুমারের পরিচালনায় ‘পুষ্প’ সিনেমার তৃতীয় একক ‘সামি সামি’র প্রমোতে সেই আগ্রহের ছাপ পাওয়া যাচ্ছিলো।

অবশেষে সব শংকাই কাটলো। ‘সামি সামি’ গানটি আজ ২৮ অক্টোবর সকাল ১১টা ০৭ মিনিটে প্রকাশ হয়েছে। সেখানে আল্লু অর্জুন এবং রেশমিকা মান্দানাকে গ্রামীণ গেটআপে দেখা গেছে।

গানটি বেশ মনে ধরেছে দর্শকের। প্রকাশ হওয়ার এক ঘণ্টা না যেতেই গানটি দেখে ফেলেছেন ১০ লাখেরও বেশি দর্শক।

এই গানে তুলে ধরা হয়েছে শুটিংয়ের অনেক চিত্রও। যা বেশ উপভোগ করছেন দর্শক। আছে অনেক গ্রাফিক্সেরও কাজ।

এর আগে ‘পুষ্প’ সিনেমার দুটি গান প্রকাশ হয়েছে। ‘ডাক্কো ডাকো মেকা’ এবং ‘শ্রী ভাল্লী’ গানগুলোও দারুণ সাড়া ফেলেছে। সেই সাফল্যের ধারা বজায় থাকলো ‘সামি সামি’-তেও।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য