,

২০২২ সালে সরকারি ছুটি ২২ দিন, ছয়দিন পড়েছে শুক্র-শনিবার

news-image

নিজস্ব প্রতিবেদক : আগামী ২০২২ সালের ছুটির তালিকা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। চলতি বছরের মতো আগামী বছরও সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে মোট ২২ দিন ছুটি থাকবে। এর মধ্যে ছয়দিন পড়েছে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) মন্ত্রিসভার বৈঠকে এ ছুটির তালিকা অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বৈঠকে ভার্চুয়ালি অংশ নেন।

বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ছুটির তালিকা অনুমোদনের কথা জানান।

মন্ত্রিসভা তালিকাটি অনুমোদন করায় এখন জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে আদেশ জারি করবে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, আগামী বছরের জন্য ১৪ দিন সাধারণ ছুটি এবং নির্বাহী আদেশে আটদিন সরকারি ছুটি থাকছে। সব মিলিয়ে ছুটি থাকবে ২২ দিন। এর মধ্যে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি পড়েছে ছয়দিন।

বরাবরের মতো এবারও বিভিন্ন ধর্মীয় উৎসবের জন্য ঐচ্ছিক ছুটির ব্যবস্থা রাখা হয়েছে জানিয়ে খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ঐচ্ছিক ছুটি ধর্মীয় উৎসবের জন্য তিনদিন। আর পার্বত্য চট্টগ্রাম এলাকা এবং এর বাইরে যে নৃগোষ্ঠী আছে তাদের বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের জন্য দুদিন ঐচ্ছিক ছুটি থাকবে।

এ বছর ২২ দিন সরকারি ছুটি রয়েছে। এর মধ্যে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার পড়েছে সাতদিন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য