রংপুরে যুবদলের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকীর র্যালী ও সমাবেশ
হারুন উর রশিদ সোহেল,রংপুর : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৩তম প্রতিষ্ঠা উপলক্ষে রংপুরে র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে রংপুর জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু ও সাধারণ সম্পাদক সামসুল হক ঝন্টুর নেতৃত্বে রংপুর জেলা যুবদলের নেতাকর্মীরা নগরীতে বন্যার্ঢ র্যালী বের করে। র্যালীটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে গ্র্যান্ড হোটেল মোড়স্থ বিএনপি কার্যালয়ে সমাবেশে মিলিত হয়।সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ও রংপুর বিভাগীয় টিম প্রধান রুহুল আমিন আকিল।
রংপুর জেলা যুবদল আয়োজিত সমাবেশে যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক (রংপুর বিভাগ) ও রংপুর জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু’র সভাপতিত্বে এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদক সামসুল হক ঝন্টুর সঞ্চলানায় বিশেষে অতিথি হিসাবে বক্তব্য রাখেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রেজা পাহলভী মাসুম, রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রংপুর মহানগর যুবদলের সভাপতি এডভোকেট মাহফুজ উন নবী ডন, সাধারণ সম্পাদক লিটন পারভেজ প্রমুখ।
এসময় বক্তব্য রাখেন জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি রাকিব হোসেন, সহ-সভাপতি আনোয়ার হোসেন, বিপ্লব, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ জিল্লুর রহমান জেম্স, আকিবুর রহমান মনু প্রমুখ। এছাড়াও রংপুর জেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ আট উপজেলা এবং বিভিন্ন ইউনিয়ন পর্যাযের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এদিকে রংপুর মহানগর যুবদলের আয়োজনে বুধবার দুপুরে পৃথকভাবে র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে মহানগর যুবদল সভাপতি যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) ও রংপুর মহানগর যুবদলের সভাপতি এডভোকেট মাহফুজ উন নবী ডনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিটন পারভেজের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রেজা পাহলভী মাসুম, সহ-সাধারণ সম্পাদক (রংপুর বিভাগ) ও রংপুর জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক শামসুল হক ঝন্টু।
এসময় বক্তব্য রাখেন, মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি নুরুন্নবী চৌধুরী মিলন, সহ-সভাপতি ফরহাদ হোসেন পিন্টু, যুগ্ন সাধারন সম্পাদক আতিকুল ইসলাম লেলিন, সহ-সাধারণ সম্পাদক মহিদুল হক শেখ হীরা, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ জহির আলম নয়ন, মহানগর ছাত্রদলের সভাপতি নুর হাসান সুমন, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মাহবুব হোসেন সুমন প্রমুখ। এর আগে মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি ফরহাদ হোসেন পিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম লেলিন ও সাংগঠনিক সম্পাদক সম্পাদক জহির আলম নয়নের নেতৃত্ব পৃথক ভাবে নগরীতে র্যালী বের হয়। পরে তারা দলীয় কার্যালয়ে মহানগর যুবদল আয়োজিত সমাবেশ অংশ নেন।











