,

নির্বাচন কীভাবে হবে তা বলে দেয়া বিদেশিদের কাজ নয়

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট ডিকসন বলেছেন, বাংলাদেশে নির্বাচন কীভাবে হবে তা বলে দেয়া বিদেশিদের কাজ নয়। তবে নির্বাচনী প্রক্রিয়া যাতে স্বচ্ছ থাকে, সেটি গুরুত্বপূর্ণ।

বুধবার জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিকাব) আয়োজিত ‘ডিকাব টক’ অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন হাইকমিশনার।

নির্বাচনে সব দল, প্রার্থী ও ভোটারের অংশগ্রহণ জরুরি উল্লেখ করে যুক্তরাজ্যের হাইকমিশনার বলেন, নির্বাচনের পুরো প্রক্রিয়ার ওপর আস্থা থাকতে হবে। পুরো বিষয়টি নিজেদের মতো করেই করবে বাংলাদেশের জনগণ।

তিনি আরও বলেন, সব দলের অংশগ্রহণে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আগামী জাতীয় নির্বাচন দেখতে চায় যুক্তরাজ্য। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান আয়োজনের জন্য নির্বাচন কমিশন (ইসি) কীভাবে প্রস্তুতি নিচ্ছে সেটি আগ্রহের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে।

ডিকাব সভাপতি পান্থ রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক এ কে এম মঈনুদ্দীন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য